অপরাজিত নিউজিল্যান্ড বনাম খোঁচা খাওয়া পাকিস্তান,এগিয়ে কে, কী বলছে হেড টু হেড

এজবাস্টন মহারণে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ডুয়েল। বুধবার চলতি বিশ্বকাপে অপরাজেয় নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে খেলতে নামছে খোঁচা খাওয়া পাকিস্তান।

পাক দলের শক্তি -দুর্বলতা

পাক দলের শক্তি -দুর্বলতা

শেষ ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে ব্যাটে-বলে দারুণ পারফর্ম্যান্স পাকিস্তানের। দলের প্রধান শক্তি বোলিং। আমির, ওয়াহাব উইকেটের ছন্দে রয়েছেন। ১৫ উইকেট তুলে নিয়ে উইকেট শিকারীদের তালিকায় এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছেন আমির।

শেষ ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে তিনশো রান তুললেও মেনে নিতেই হবে পাকিস্তান দলে ব্যাটিংয়ে দুর্বলতা রয়েছে। প্রোটিয়া ম্যাচ জিতলেও তার আগে ভারত ও অস্ট্রলিয়ার বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের কারণে ম্যাচ হেরেছে সরফরাজরা।

নিউজিল্যান্ড দলের শক্তি-দুর্বলতা

নিউজিল্যান্ড দলের শক্তি-দুর্বলতা

ব্যাট হাতে টানা দুটি ম্যাচে শতরান করেছেন কেন উইলিয়ামসন( ১০৬*,১৪৮) এছাডা় রস টেলর দ্রুত রান করছেন। দলের টপ অর্ডার রান না পেলে মিডল অর্ডার হাল ধরতে জানে।

স্লগ ওভারের বোলিং সামান্য চিন্তা তৈরি করেছে। শেষ ম্যাচে ব্রেথওয়েটের ঝড়ো ব্যাটিংয়ের সামনে কিউয়ি বোলারদের পরিকল্পনা ফেল করেছে।

হেড টু হেড

হেড টু হেড

পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে আটবার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ছয় বার ম্যাচ জিতেছে পাকিস্তান, মাত্র দু'বার ম্যাচ জিতেছে কিউয়িরা।

টিম নিউজ-

টিম নিউজ-

নিউজিল্যান্ডের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে টম বান্ডেলের অভিষেক হতে পারে। কিপার টম ল্যাথামের ব্যাটে বড় রান নেই, সেকারণেই পরিবর্ত হিসেবে বান্ডেলকে খেলাতে পারেন উইলিয়ামসন। পাক ম্যাচে সুযোগ পেলে সেটাই হবে বান্ডেলের ওয়ান ডে অভিষেক। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮৯ বলে ১০৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন বান্ডেল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, June 25, 2019, 18:37 [IST]
Other articles published on Jun 25, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+