ধোনির সঙ্গে সম্পর্কে ফাটল - অবসরের পর মুখ খুললেন গম্ভীর! জানালেন আক্ষেপের কথাও

হঠাত করেই অবসরের সিদ্ধান্তে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন গৌতম গম্ভীর। তারপর থেকে তাঁ ক্কিটে কেরিয়ার ও তার সতীর্থদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিভিন্ন জায়গায় মুখ খুলছেন তিনি। এইবার এক সংবাদমাধ্যমে তিনি মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাঁর বিতর্কিত সম্পর্ক নিয়েও।

গম্ভীরের ক্রিকেট কেরিয়রের বাকি সব কীর্তি বাদ দিলেও শুধুমাত্র ২০০৭ টি২০ বিশ্বকাপ ও ২০১১ একদিনের বিশ্বকাপের দুই ফাইনালে তাঁর অনবদ্য পারফরম্যান্সের জন্যই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তিনি জায়গা করে নেবেন। এই দুই বিশ্বকাপই তিনি খেলেছিলেন ধোনির নেতৃত্বেই।

তবে একাধীকবার সংবাদমাধ্যমে তাঁর ও ধোনির সম্পর্কের মধ্যে ফাটলের জল্পনা হয়েছে। যতদিন তিনি ধোনির নেতৃত্বে খেলেছেন, ততদিনই এই জল্পনা জারি থেকেছে। এমনকী, অনেকে এও মনে করেন যে ধোনির কলকাঠিতেই ভারতীয় দল থেকে ধীরে ধীরে ব্রাত্য হয়ে গিয়েছিলেন গম্ভীর।

এতদিন এই নিয়ে মুখ না খুললেও, অবসরের পর এই নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছেন তিনি। এক পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে তিনি জানান, এসবই সংবাদমাধ্যমের জল্পনা। তাঁর ও ধোনির মধ্যে কখনও কোনও ফাটল ছিল না।

গম্ভীরের আচমকা অবসর ঘোষণায় অনেকেই দাবি করেছেন, তাঁকে একটি বিদায়ী ম্যাচ খেলার সুযোগ দেওয়া উচিত ছিল। কিন্তু গম্ভীর এই বিষয়টিও উড়িয়ে দিয়েছএন। তাঁর মতে, শুধু তিনি কেন, কোনও ক্রিকেটারকেই অবসর নেওয়ার জন্য কোনও ফেয়ারওয়েল ম্যাচ খেলার সুযোগ দেওয়া উচিট নয়।

ধোনির সঙ্গে সম্পর্কে কোনও ফাট ছিল না দাবি করলেও গম্ভীর অবশ্য মেনে নিয়েছেন, ২০১৫ সালের বিশ্বকাপে সুযোগ না পাওয়া নিয়ে তাঁর আক্ষেপ থেকে গিয়েছে।

তিনি জানান, তাঁর সমসাময়িক খেলোয়াড়দের অনেকেই ২-৩টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন। তাঁর ভাগ্যে জুটেছে মাত্র একটি। সেখানে ভারতই চ্যাম্পিয়ন হয়। তাঁর মতে দেশকে চ্য়াম্পিয়ন করা খেলোয়াড়দের সেই কাপ রক্ষা করার সুযোগ দেওয়া উচিত।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, December 6, 2018, 22:18 [IST]
Other articles published on Dec 6, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+