হল না জোড়া অঘটন, লড়াই করে নিউজিল্যান্ডের কাছে হার বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে চমক দিয়েছিল বাংলাদেশ। প্রোটিয়া বধের পর বুধবার নিউজিল্যান্ডকে হারালে সেটা হত আরও বড় চমক।

শেষ পর্যন্ত অবশ্য জোড়া অঘটন দিয়ে বিশ্বকাপ জমিয়ে দিতে পারল না শাকিবরা। থ্রিলার ম্যাচে লড়াই করেও ১৭ বল বাকি থাকতে কিউয়িদের কাছে ২ উইকেটে ম্যাচ হারল টাইগার্সরা।

বুধবার টস জিতে ওভালে বাংলাদেশকে ব্যাটিং আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। প্রথম উইকেটের জুটিতে তামিম-সৌম্য ৪৫ রান যোগ করে দারুণ শুরু করেন। সৌম্য ২৫ ও তামিম ২৪ রানে সাজঘরে ফিরলে ইনিংসের হাল ধরেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক শাকিব। কঠিন সময়ে বোল্ট -হেনরির গতি-সুইং সামলে ৬৮ বলে ৬৪ রানের দামি ইনিংস খেলেন বঙ্গ অল-রাউন্ডার। ৭টি চার দিয়ে ইনিংস সাজান শাকিব- আল-হাসান।

শাকিব ছাড়া মিডল অর্ডারে মিথুন ২৬, সৈইফুদ্দিন ২৯ ও মাহমুদুল্লাহ ২০ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে ২৪৪ রানে পৌঁছে দেন। শুরুটা দারুণ করলেও শেষদিকে দ্রুত উইকেট হারিয়ে নির্ধারিত ওভারের ৪ বল বাকি থাকতেই অল-আউট হয় বাংলাদেশ।

কিউয়িদের হয়ে চারটি উইকেট পান ম্যাট হেনরি। চলতি বিশ্বকাপে দুই ম্যাচে এই নিয়ে ৭ উইকেট হয়ে গেল হেনরির। ম্যাচে বোল্ট পেয়েছেন ২টি উইকেট। লকি ফার্গুসন, নিশাম ও মিচেল স্যান্টনার ১টি করে উইকেট তুলে নেন।

২৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে টেলরের ব্যাটে রানের ভিত গড়ে ম্যাচ জিতে নেয় কিউয়িরা। রান তাড়া করতে নেমে ৩ নম্বরে কেন উইলিয়ামসন ৪০ ও ৪ নম্বরে টস টেলর ৮২ রানের দুরন্ত ইনিংস খেলেন। দুই সেট ব্যাটসম্যান আউট হওয়ার পর গ্র্যান্ডহোম ও নিশামের উইকেট তুলে নিয়ে কিউয়িদের একসময় চাপে ফেলে দেয় বাংলাদেশ।

শেষ পর্যন্ত অবশ্য ১৭ রানের ক্যামিও ইনিংস খেলে ১৭ বল বাকি থাকতে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন স্যান্টনার। কিউয়িরা ম্যাচ জেতে ২ উইকেটে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জয়ের ফলে টুর্নামেন্টে ২ ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এল নিউজিল্যান্ড।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, June 6, 2019, 10:02 [IST]
Other articles published on Jun 6, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+