ভারত আর বিশ্বকাপ ফাইনালের মধ্যে ফারাক শুধু ৫ সেন্টিমিটার...ধোনির রান আউটই নির্ণায়ক হয়ে দাঁড়াল

ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ ফাইনালে উঠল নিউজিল্যান্ড। রুদ্ধশ্বাস সেমিফাইনালে কিউয়িরা ভারতকে হারাল ১৮ রানে।

৫০ ওভারে ২৪০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকে ব্যাটিং ধসের মুখে পড়ে মেন ইন ব্লু। রোহিত, কোহলি, রাহুল, টপ অর্ডারের তিন ব্যাটসম্যানই ১ রান করে আউট হন। চার নম্বরে এসে ৩২ রানের ইনিংস খেলে ভারতের লজ্জা বাঁচান ঋষভ। মিডল অর্ডারে হার্দিক করেন ৩২ রান।

দুই ব্যাটসম্যান সাঝঘরে ফিরতে সবাই যখন ভারতের বিশ্বকাপ ফাইনালের স্বপ্ন শেষ ধরে নিয়েছে, তখনই জাদেজার সঙ্গে পার্টনারশিপে ইনিংসের হাল ধরেন ধোনি। যদিও শেষ রক্ষা হল না।

ধোনি-জাদেজা জুটির শতরান পার্টনারশিপ ভারতকে ম্যাচে ফেরায়। শেষ ৩ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৩৭ রান। ৭৭ রান করে আউট হন জাদেজা। জা়ড্ডু আউট হওয়ার পর শেষ ১২ বলে ভারতের প্রয়োজন ছিল ৩১ রান।

৪৯তম ওভারের শুরুতেই ছয় হাঁকিয়ে আশা জাগান ধোনি। ওভারের তৃতীয় বলে যদিও মার্টিন গাপটিলের দুরন্ত থ্রোয়ে রান আউট হয়ে প্যাভিলিয়ন ফিরতে হয় তাঁকে। গোটা টুর্নামেন্ট ধরে ব্যাট হাতে একেবারেই রান পাচ্ছেন না গাপটিল। সেমিফাইনালে অবশ্য একটা থ্রোতেই ম্যাচের রঙ পাল্টে দিলেন।

ওভারের তৃতীয় বলে দু'রান নিতে গেলে সরাসরি থ্রোয়ে ধোনির উইকেট ভেঙে দেন গাপটিল। থার্ড আম্পায়ার কলে ধরা পড়ে, ৫ সেন্টিমিটার দূরত্বের জন্য রান আউট ধোনি!এরপর সেই ওভারেই ভুবি ও পরের ওভারে চাহালকে আউট করে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।

ক্রিকেট বিশ্লেষকরা বলছেন,রুদ্ধশ্বাস ম্যাচে গাপটিলের ঐ একটা থ্রোয়েই ভারতের কাছে থেকে বিশ্বকাপ ফাইনালে ওঠার টিকিট ছিনিয়ে নিল নিউজিল্য়ান্ড!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 10, 2019, 20:10 [IST]
Other articles published on Jul 10, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+