
অস্ট্রেলিয়ার শক্তি
প্রতি ম্যাচে ফ্লাইং স্টার্ট দেওয়া ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ওপেনিং জুটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শক্তি। এই দুই ব্যাটসম্যানই এই মুহূর্তে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার প্রথম দুই স্থানে রয়েছে। বিধ্বংসী ফর্মে থাকা মিচেল স্টার্ক, প্যাট কমিন্স, বেহরেনডর্ফ অজি বোলিং অ্যাটক প্রতিপক্ষদের চিন্তার কারণ।

অস্ট্রেলিয়ার দুর্বলতা
অল-রাউন্ডার মার্কাস স্টোইনিসের অফ ফর্মে কিছুটা হলেও চিন্তায় অস্ট্রেলিয়া। স্পিন বিভাগে অ্যাডাম জাম্পা ও নাথান লিয়নের জায়গা পাকা নয়।

নিউজিল্যান্ডের শক্তি
ব্যাটিংয়ে অধিনায়ক কেন উইলিয়ামসন এবং বোলিংয়ে ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, লোকি ফার্গুসনরা নিউজিল্যান্ডের অন্যতম শক্তি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ব্য়াটে কামাল করে দেখান কিউই অল-রাউন্ডার নিশহাম ও গ্রান্ডহোম।

নিউজিল্যান্ডের দুর্বলতা
অধিনায়ক উইলিয়ামসন ছাড়া টপ অর্ডার ব্যাটসম্যানদের অফ ফর্ম নিয়ে চিন্তায় রয়েছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট।


Click it and Unblock the Notifications



















