জাহির খানের জন্মদিন - দাদা বললেন 'ওজন কমাও', প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা আর কে কী বললেন

রবিবার ৪০ বছরে পা দিলেন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জোরে বোলার জাহির খান। তাঁর জন্মদিনে টুইটার উপচে পড়েছে জন্মদিনের শুভেচ্ছা বার্তায়। তারমধ্যে যেমন তাঁর একসময়ের সতীর্থ লক্ষণ, হরভজনরা আছেন, তেমন আছেন বর্তমান দলের শিখর, ইশান্ত শর্মারাও।

আইসিসি-ও ক্রিকেট ইতিহাসের অন্য়তম সেরা সুইং বোলারের জন্মদিনটি আলাদাভাবে স্মরণ করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে ৪২ রানে ৫ উইকেট নিয়েছিলেন জাহির খান। সেটিই একদিনের ক্রিকেটে তাঁর সেরা বোলিং। সেই স্পেলটির একটি ভিডিও প্রকাশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় বোর্ডও।

দীর্ঘ কেরিয়ারে একদিনের ক্রিকেট হোক কি টেস্ট ক্রিকেট জাহির ছিলেন ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। ২০০০ সালের নকআউচ কাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দলে কেনিয়ার বিপক্ষে তাঁর অভিষেক ঘটেছিল। জন্মদিনে তাঁর প্রিয় জ্যাককে শুভেচ্ছা জানাতে ভোলেননি তাঁর ক্যাপ্টেনও। তবে ইদানিং জাহিরের ওজন বাড়া নিয়ে খোঁচাও মেরেছেন।

তারপর থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি মোট ২০০টি একদিনের ম্যাচ খেলে ২৮২টি উইকেট নিয়েছিলেন। এছাড়া ৯২ টেস্ট খেলে তিনি ৩১১টি উইকেট নেন। টেস্টে তাঁর সেরা ৮৭-৭। ভাজ্জি তাঁর সম্পর্কে বলেছেন 'টপম্যান'। লক্ষণ বলেছেন 'ম্যাচ উইনার'।

একদিনের ক্রিকেটে জাহির ভারতের চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। তাঁর আগে আছেন অনিল কুম্বলে, জাভাগাল শ্রীনাথ ও অজিত আগরকার। টেস্টেও ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীদের তালিকায় চারেই আছেন জ্যাক। তাঁর আগে আছেন কুম্বলে, কপিল ও হরভজন সিং।

কেরিয়ারের শেষ লগ্নে এখনকার দলের ইশান্ত, উমেশ, ভূবনেশ্বরদের সঙ্গে তাঁর বিপুল অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন জাহির। জন্মদিনে তাঁকে প্রকৃত গুরুদক্ষিণা দিয়েছেন ইশান্ত। তিনি সাফ জানিয়েছেন জাহিরের জন্যই আজকের ভারতীয় পেস বোলিং এত শক্তিশালী।

ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের পিছনেও জাহিরের বিশাল অবদান ছিল। সেই দলের বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। গোটা টুর্নামেন্টে মোট ২১টি উইকেট নিয়েছিলেন জাহির খান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, October 7, 2018, 16:45 [IST]
Other articles published on Oct 7, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+