৩০ মার্চ : ৯ বছর আগে কোন সফলতা পেয়েছিল ধোনি-সচিনের টিম ইন্ডিয়া

৯ বছর আগের ৩০ মার্চ পাকিস্তানকে হারিয়ে ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। একই দিনে বার্বাডোজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিতিয়েছিলেন লেজেন্ড ব্রায়ান লারা। ৬৬ বছর আগের ৩০ মার্চ টেস্ট অভিষেক হয়েছিল আরও এক ক্যারিবিয়ান লেজেন্ড স্যার গ্যারি সোবার্সের। দেখে নেওয়া যাক সেই ঘটনাগুলি।

ভারত বনাম পাকিস্তান

ভারত বনাম পাকিস্তান

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেশের মাটিতে হওয়া ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। পাঞ্জাবের মোহালতিতে হওয়া ওই সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হয়েছিল মেন ইন ব্লু। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক ধোনি।

চার বার জীবনদান

চার বার জীবনদান

পাকিস্তানের বিরুদ্ধে ওই ম্যাচে বীরেন্দ্র শেহওয়াগের সঙ্গে ওপেন করতে নেমে চারবার জীবন দান পেয়েছিলেন সচিন তেন্ডুলকর। শেষ পর্যন্ত ৮৫ রান করে আউট হয়েছিলেন মাস্টার ব্লাস্টার। ভারতের বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও সুরেশ রায়নার ছোট অথচ মূল্যবান ৩৬-র সৌজন্যে ৫০ ওভারে ২৬০ রান তুলতে সক্ষম হয়েছিল ভারত। জবাবে ২৯ রান আগেই থেমে গিয়েছিল পাকিস্তানের ইনিংস।

লারার নায়কোচিত ইনিংস

লারার নায়কোচিত ইনিংস

১৯৯৯ সালে ঘরের মাঠ বার্বাডোজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওই ম্যাচের চতুর্থ ইনিংসে ক্যারিবিয়ান শিবিরকে ৩০৮ রানের লক্ষ্য দিয়েছিল অজিরা। ১০৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল হোম টিম। তবে সেখান থেকে ম্যাচে কামব্যাক করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিংবদন্তি ব্রায়ান লারার অপরাজিত ১৫৩ রানের সৌজন্যে অস্ট্রেলিয়াকে সেই টেস্ট ম্যাচ হারিয়েছিলেন ক্যারিবিয়ানরা। ৩০ মার্চ ছিল সেই দিন।

১৯৫৪

৬৬ বছর আগে বা ১৯৫৪ সালের ৩০ মার্চ ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেক হয়েছিল কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সের। মাত্র ১৭ বছর বয়সে জামাইকাতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিলেন গ্যারি। প্রথম ম্যাচে ৯ নম্বর স্থানে ব্যাট করতে নেমে ৪০ রান করার পাশাপাশি ৪টি উইকেটও নিয়েছিলেন সোবার্স। এরপর দুই দশক লাগাতার আন্তর্জাতিক ক্রিকেট খেলে গিয়েছেন গ্যারি। ব্যাট হাতে আট হাজারেরও বেশি রান করার পাশাপাশি টেস্টে ২৩৫ উইকেটও নিয়েছেন তিনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, March 30, 2020, 15:27 [IST]
Other articles published on Mar 30, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+