
বিশ্বকাপে পাঁচটি শতরান
ইংল্যান্ডের লিডসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওই ম্যাচ খেলতে নামার আগে একই বিশ্বকাপে (২০১৯) চারটি শতরান করে ভারতীয় কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে গিয়েছিলেন ওপেনার রোহিত শর্মা। ছুঁয়েছিলেন শ্রীলঙ্কার গ্রেট কুমার সাঙ্গাকারাকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওই ম্যাচেও শতরান করেছিলেন হিটম্যান। একই বিশ্বকাপে পাঁচটি শতরান করে নয়া রেকর্ড গড়েছিলেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক। যা অন্য কোনও ক্রিকেটারের ঝুলিতে নেই। সেই ম্যাচে ৯৪ বলে ১০৩ রান করেছিলেন রোহিত। ১৪টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছিলেন।

সর্বাধিক রান সংগ্রাহক
২০১৯ বিশ্বকাপে ভারতীয় দলের জার্সিতে ৬৪৮ রান করেছিলেন রোহিত শর্মা। টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রাহক হয়েছিলেন হিটম্যান। ২০১৫ সাল থেকে ভারতীয় দলের জার্সিতে ৫০ ওভারের বিশ্বকাপ খেলা রোহিত শর্মা সবমিলিয়ে বিশ্বকাপে ৬টি শতরান পেয়েছেন।

ভারত বনাম শ্রীলঙ্কা
লিডসে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান করেছিল দ্বীপরাষ্ট্রের দল। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে ৪৫.৩ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ছাড়াও ওই ম্যাচে শতরান করেছিলেন ওপেনার কেএল রাহুল। ১১৮ বলে ১১১ রান করেছিলেন কর্নাটকী ব্যাটসম্যান।

ভারতের বোলিং
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন জসপ্রীত বুমরাহ। ১০ ওভারে মাত্র ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। ১টি করে উইকেট নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা।


Click it and Unblock the Notifications
করোনা পরিস্থিতিতে আইপিএল আয়োজনে আগ্রহ প্রকাশ করে আসরে এই দেশ


















