দু বছরের নির্বাসন কাটিয়ে স্বমহিমায় আইপিএলে ফিরতে তৈরি চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনিকে রিটেন করেছে সিএসকে।
[আরও পড়ুন:লজ্জায় মুখ লুকিয়ে পালালেন ভাজ্জি, কী এমন করলেন তারকা স্পিনার ]
এ যেন ঘরের ছেলে-র ঘরে ফেরা। তবে এটা হল মুদ্রার একপিঠ, অন্য পিঠে আরও কিছুও লেখা আছে। যা খোলসা করলেন মাহি। গত দুই মরশুম পুনে সানরাইজার্সে কাটানো মহেন্দ্র সিং ধোনিকে প্রস্তাব দিয়েছেন অনেক আইপিএল ফ্রাঞ্চাইজির কর্ণধাররাই। কিন্তু সেগুলোর কোনটাই মনে ধরেনি। তাই ফের সুযোগ পেয়েই ফিরে এলেন চেন্নাইতে।
Chennai is my 2nd Home And very Special to me - Thala @msdhoni 😍#CSK #ThirumbiVanthutomnuSollu 😎@CricSuperFan @DHONIism pic.twitter.com/l0DVZFLKfG
— Vimal Raina (@ImVimalRaina) January 19, 2018
মহেন্দ্র সিং ধোনি আগেও বারবার বলেছেন যে রাঁচি তার বাড়ি হলেও তার দ্বিতীয় বাড়ি সবসময়েই চেন্নাই। তাই নিজের ঘরে ফেরার আনন্দের চেয়ে আর কিছুই বড় হতে পারেনা মত ক্যাপ্টেন কুলের।
[আরও পড়ুন:বিদেশের মাটিতে বড়দের হোঁচট, ছোটদের জয়রথ অপ্রতিরোধ্য নিউজিল্যান্ডের বিশ্বকাপে ]
এদিকে নতুন মরশুমে যাত্রা শুরুর আগেই ফের একবার লুক বদলে ফেলেলেন ধোনি। কখনো বড় চুল, কখনও নেড়া, কখনও আবার মোহিকান বিভিন্ন হেয়ারস্টাইলেই দেখা গেছে। এরমধ্যেই আবার লুক চেঞ্জ করে ফেললেন মাহি। এই লুকটা এখন ক্রিকেটারদের মধ্যে বেশ ইন। হার্দিকদেরও এইধরণেরই চুল ছাঁটা। এমনিতেই মাহির লুক পরিবর্তন একটা চাঞ্চল্য আনে, নতুন শুরুর আগে তাই বদলে নিলেন লুক।
Entries can't get any better. #Thala at the launch of "Veedu Kattu, Whistle Podu!" a first-of-its-kind consumer initiative from @TheIndiaCements. #ReturnOfTheSuperKings #SummerIsComing #WhistlePodu 🦁💛 pic.twitter.com/e0X2732Cyl
— Chennai Super Kings (@ChennaiIPL) January 19, 2018
সিএসকে শুধু মহেন্দ্র সিং ধোনিকেই নয়, সুরেশ রায়না ও রবীন্দ্র জাদেজাকেও রিটেন করেছে।