এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ : তালিকায় থাকছে না পাকিস্তানের কোনও ক্রিকেটার!

২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ। সেই উপলক্ষ্যে পরের বছর বাংলাদেশের মাটিতে বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের ম্যাচ আয়োজন হতে চলেছে। আকর্ষণীয় সেই টুর্নামেন্টের জন্য পাকিস্তান ক্রিকেটারদের নিমন্ত্রণ এড়িয়ে যাওয়া হয়েছে। এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের এই ম্যাচগুলি আন্তর্জাতিক ম্যাচের তকমা দেওয়া হচ্ছে।

এশিয়া একাদশের তালিকায় থাকছে না পাকিস্তানের কোনও ক্রিকেটার!

এশিয়া একাদশের তালিকায় থাকছে না পাকিস্তানের কোনও ক্রিকেটার!

টুর্নামেন্টের ম্যাচে একই দলে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাদের খেলার সম্ভাবনা তৈরি হলেও বাস্তবে তা হচ্ছে না। জানা গিয়েছে, পাক ক্রিকেট বোর্ডের কোনও ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হয়নি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যা জানা গেল

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যা জানা গেল

এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সহসচিব জয়েস জর্জ জানিয়েছেন, 'আমরা এখন পর্যন্ত যা জানি, এশিয়া একাদশের হয়ে পাকিস্তানি কোন ক্রিকেটার খেলছেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডকে এই বার্তাই দেওয়া হয়েছে। টুর্নামেন্টে দুই দেশের ক্রিকেটারদের একই দলে খেলার কোনও সম্ভাবনা ছিল না। যেকোনও একটি দলকেই তাদের বেছে নিতে হত। ভারতের হয়ে কোন পাঁচ ক্রিকেটার এই ম্যাচ খেলবেন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় তা ঠিক করে দেবেন। '

কোন ক্রিকেটারদের জন্য আবেদন জানানো হয়েছে

কোন ক্রিকেটারদের জন্য আবেদন জানানো হয়েছে

ভারত অধিনায়ক বিরাট কোহলি, সীমিত ওভারের সহঅধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, এক নম্বর পেসার জসপ্রীত বুমরাহ, এক নম্বর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার ও রবীন্দ্র জাদেজাকে টুর্নামেন্টের জন্য চেয়ে পাঠিয়েছে বাংলাদেশ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, December 26, 2019, 15:12 [IST]
Other articles published on Dec 26, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+