বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স ততটাও খারাপ নয়, বললেন মইন খান

ইংল্যান্ড বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গিয়েছে পাকিস্তান। শুক্রবার নিজেদের শেষ লিগের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানের যা পরিস্থিতি, তাতে বড় কোনও অঘটন না ঘটলে সরফরাজ আহমেদদের বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছনো মুশকিল।

এমন পরিস্থিতির জন্য পাক খেলোয়াড়দের পারফরম্যান্সকেই যখন দায়ী করছে ক্রিকেট বিশ্বের একাংশ তখন তাঁদের পাশে দাঁড়িয়েছেন সেই দেশেরই অন্যতম সেরা উইকেটরক্ষক মইন খান। ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তান এমন কিছু খারাপ পারফরম্যান্সও করেনি বলে মনে করেন তিনি।

মইন খানের খানের বক্তব্য, শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতলে ইংল্যান্ড বিশ্বকাপে ৯টির মধ্যে ৫টি ম্যাচ জয় করবে পাকিস্তান। সরফরাজ আহমেদদের একটি ম্যাচ বৃষ্টি ভেস্তে গিয়েছে। তাই পাকিস্তানের এমন পারফরম্যান্স নিয়ে খুব বেশি হতাশ হওয়ার কারণ আছে বলে মনে করেন না সেদেশের অন্যতম সেরা উইকেটরক্ষক।

এই পরিস্থিতিতে খেলোয়াড়দের উপর খাড়া নামিয়ে আনলে পাকিস্তানি ক্রিকেট সম্পর্কে বিশ্বের কাছে খুব সম্মানজনক বার্তা পৌঁছবে না বলেই মনে করেন মইন খান। শুধু খেলোয়াড়দের না দুষে খেলা সংক্রান্ত অন্যান্য দিকগুলি পাকিস্তান ক্রিকেট বোর্ডের খতিয়ে দেখা উচিত বলেই মনে করেন ১৯৯২-র বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের সদস্য।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, July 4, 2019, 19:58 [IST]
Other articles published on Jul 4, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+