শক্তিশালী ইংল্যান্ডের সামনে পাকিস্তান, মিরাকেল হবে কী?

বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সামনে কার্যত আত্মসমর্পণ করা পাকিস্তান দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে। তার আগে শক্তি ও পারফরম্যান্সের নিরিখে ইংরেজরা পাকিস্তানের থেকে কয়েকশো ক্রোশ এগিয়ে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

গত দুই মরশুমে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখানো ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৪ রানের দাপুটে জয় পায়। কেন তাঁদের এবার কাপ জয়ের অন্যতম দাবিদার ভাবা হচ্ছে, তা প্রমাণ করেন ইংরেজরা। তার আগে বিশ্বকাপের ঠিক মুখে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের চারটি ম্যাচই জেতে ইংল্যান্ড।

অন্যদিকে, ধারাবাহিক বোলিং ব্যর্থতার জেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে পর্যুদস্ত হওয়ার পর, বিশ্বকাপের আগে অভিজ্ঞ বাঁ-হাতি পেসার মহম্মদ আমির ও ওয়াহাব রিয়াজকে পাকিস্তান দলে অন্তর্ভূক্ত করলে, সেদেশের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হককে কম কথা শুনতে হয়নি। বরং পাক ব্যাটিং লাইন-আপকে বিশ্বকাপের অন্যতম সম্ভাবনাময় ধরা হয়েছিল। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্যারিবিয়ান বোলিং আক্রমণের সামনে দিশেহারা দেখানো পাকিস্তানের ব্যাটিংয়ে ফাঁকফোঁকর সাফ চোখে পড়ে। উল্টে সমালোচকদের আতস কাচের নিচে থাকা মহম্মদ আমিররা অতি কম রানের পুঁজি নিয়েও সাধ্য মতো চেষ্টা চালিয়েছেন।

সোমবার ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অভিজ্ঞ আমিররা পাকিস্তানের অস্ত্র হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে ব্যাটিং সাবলীল না হলে ইংল্যান্ডের সামনে দাঁড়ানা পাকিস্তানের পক্ষে মুশকিল হতে পারে। কারণ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ব্যাটে জো রুট, জেসন রয়, ইয়ন মর্গ্যান, বেন স্টোকসরা যেমন ব্যাটে ঝড় তুলেছেন, তেমনই জোফরা আর্চার, লিয়াম প্ল্যাঙ্কেট সমৃদ্ধ বোলিং বিভাগ নিজেদের নামের প্রতি সুবিচার করেছিল।

সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ভালো কিছু করতে হলে পাকিস্তানকে মিরাকেল কিছু করতেই হবে। এক নজরে দেখে নেওয়া দুই দলের কোন কোন খেলোয়াড়দের মধ্যে টক্কর আকর্ষণীয় হতে পারে।

থ্রি জে বনাম মহম্মদ আমির

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যর্থ হলেও পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠতে পারে ইংল্যান্ডের বিধ্বংসী ওপেনার জনি বেয়ারস্টো। সেই সঙ্গে গত ম্যাচে দারুণ টাচে থাকা জেসন রয় ও জো রুটের ফর্ম অব্যাহত থাকলে পাকিস্তানি বোলাররা সমস্যায় পড়তে পারেন। ইংল্যান্ডের শক্তিশালী থ্রি জে-র বিরুদ্ধে একমাত্র চ্যালেঞ্জার হতে পারেন পাকিস্তানের বাঁ-হাতি ফাস্ট বোলার মহম্মদ আমির।

বেন স্টোকস বনাম মহম্মদ হাফিজ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া বেন স্টোকস স্পিনের বিরুদ্ধে ততটাও স্বাচ্ছন্দ্য নন। সেক্ষেত্র তাঁকে মুশকিলে ফেলতে পারেন পাকিস্তানের অভিজ্ঞ অফ স্পিনার মহম্মদ হাফিজ।

জোফ্রা আর্চার বনাম বাবর আজম

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ৩ উইকেট নেওয়া জোফ্রা আর্চারের কড়া চ্যালেঞ্জার হতে পারেন পাকিস্তানের ডান হাতি ব্যাটসম্যান বাবর আজম।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, June 2, 2019, 20:29 [IST]
Other articles published on Jun 2, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+