
হরমনপ্রিতের বিরুদ্ধে অভিযোগ
এই বছরের শুরুতেই হরমনপ্রিত কৌরের বিরুদ্ধে জাল স্নাতক ডিগ্রি দাখিলের অভিযোগ ওঠে। যার জেরে পঞ্জাব পুলিশ-এর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদটিও খোয়াতে হয় তাঁকে। তিনি যদিও দাবি করেছেন অভিযোগটি ভূয়ো। এই মুহূর্তে বিষয়টি আদালতে মামলাধীন অবস্থায় রয়েছে।

বিসিসিআই-এর পদক্ষেপ
হরমনপ্রিতের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠলেও তাঁকে কোনওরকম শাস্তি দেওয়ার পথে পা বাড়ায়নি বিসিসিআই-এর প্রশাসনিক কমিটি। এমনকী বিষয়টি নিয়ে কোনও বিবৃতি পর্যন্ত দেওয়া হয়নি। একরকম এড়িয়েই যাওয়া হয়। হরমনপ্রিত নিউজিল্যান্ড সফরেও ভারতীয় দলকে টি২০ ম্য়াচে নেতৃত্ব দেবেন।

হরমনপ্রিতের রক্ষা-কবচ
বোর্ড কর্তাদের একাংশ প্রশ্ন তুলেছেন হরমনপ্রিতের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া চললে তাঁকেও কেন মামলা চলাকালীন নির্বাসিত করা হবে না তাই নিয়ে। তাঁদের অভিযোগ কেউ তাঁকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন।

সিওএ না দুমুখো সাপ
বোর্ড কর্তাদের এই অংশ বলছেন একজন ক্রিকেটারের অপরাধকে দেখেও দেখা হল না আর আরেকজনকে কড়া সাজা দিয়ে উদাহরণ স্থাপন করা হল এটা ঠিক নয়। সকলের ক্ষেত্রে আইনের একটা ভারসাম্য থাকা উচিত। সিওএ যখন যা মনে করছে, তাই করে যাচ্ছে।

তদন্ত না মস্করা
রবিবারই সিডনি থেকে দেশে ফেরার জন্য রওনা দিয়েছেন পাণ্ডিয়া ও রাহুল। সোমবার দেশে পৌঁছেই যে যাঁর বাড়ি ফিরে যাবেন। কিন্তু এখনও তাঁদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত কারা করবেন তা ঠিক করে উঠতে পারেননি দুই সিওএ সদস্য ডায়না এডুলজি ও বিনোদ রাই। এমনকি এই বিষয়ে মিমাংসার জন্য তাঁরা এদিন বিসিসিআই-এর বিশেষ সাধারণ বৈঠক ডাকার কথাও ঘোষণা করেছেন। এই নিয়ে সিওএ-র উপর ক্ষুব্ধ বোর্ড কর্তারা প্রশ্ন করছেন এটা তদন্ত, না মস্করা।


Click it and Unblock the Notifications




















