এশিয়া কাপ আয়োজনের সত্ত্ব ছাড়ার ইঙ্গিত দিল পাকিস্তান

পাকিস্তানে এশিয়া কাপ হলে, খেলতে যাবে না ভারত। নিরাপত্তার অভাবের কারণে পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলা নিয়ে প্রচ্ছন্ন হুমকি জানিয়ে রেখেছিল ভারত। সেই হুমকির পর পাল্টা পাকিস্তান পরের বছর ২০২০ সালে ভারতে এসে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ না খেলার কথা জানায়। এবার নিজেদের অবস্থান থেকে সরতে চলার ইঙ্গিত দিল পাকিস্তান।

আয়োজক হিসেবে পাকিস্তানের সরে যাওয়ার ইঙ্গিত

আয়োজক হিসেবে পাকিস্তানের সরে যাওয়ার ইঙ্গিত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি বুধবার , পাকিস্তানের এশিয়া কাপ আয়োজক হওয়ার সত্ত্ব ছাড়ার বিষয়ে ইঙ্গিত দিয়ে রাখলেন। পাকিস্তান সুপার লিগের ট্রফি উদ্বোধনী অনুষ্ঠানে মানি বড় মন্তব্য করেন।

 মানি কী জানিয়েছেন

মানি কী জানিয়েছেন

পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন নিয়ে মানি তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, 'এশিয়ান ক্রিকেট কাউন্সিলের স্টেক হোল্ডারদের মধ্যে আলোচনায় সংখ্যাগড়িষ্ঠ মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।' সেক্ষেত্রে মার্চে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক রয়েছে। সেই বৈঠকের পরই এশিয়া কাপের জন্য চূড়ান্ত ভেন্যু জানা যাবে।

ভারত-পাক দিপাক্ষিক সম্পর্ক

ভারত-পাক দিপাক্ষিক সম্পর্ক

২০০৮ সালে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা ভারতের মুম্বই হামলার পর দুই দেশের সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে। কূটনৈতিক সম্পর্কের অবনতির জন্য ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ এখন বন্ধ। ২০১২ সালে শেষবার পাকিস্তান ভারত সফরে ওডিআই ও টি-২০ সিরিজ খেলতে গিয়েছিল।

এরপর দুই দেশের মধ্য়ে দ্বিপাক্ষিক কোনও সিরিজ হয়নি। আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অন্তর্ভূক্ত টুর্নামেন্টে ছাড়া দুই দল পরস্পরের মুখোমুখি হয় না। পরবর্তী সময়ে ২০১৯ সালে কাশ্মীর উপত্যকায় পুলওয়ামা হামলার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে আবার অবনতি ঘটে।

ভারতের পক্ষ থেকে বার্তা

ভারতের পক্ষ থেকে বার্তা

পাকিস্তান ক্রিকেট বোর্ড এশিয়া কাপের আয়োজন করলে ভারতের কোনও সমস্যা নেই। কিন্তু, কোনও অবস্থাতেই ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে গিয়ে এশিয়া কাপ খেলবে না বলে বিসিসিআইয়ের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়। এশিয়া কাপে অংশগ্রহণ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এটাই শেষ অবস্থান ছিল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, February 19, 2020, 22:17 [IST]
Other articles published on Feb 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+