|
ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলের মন্তব্য
রবিবার ইডেনে পিঙ্ক টেস্ট শেষ হওয়ার পর সম্প্রচারকারী চ্যানেলের অনুষ্ঠানে ভোগলে বলেন,'টেস্ট শেষ। এবার পিঙ্ক বল টেস্ট নিয়ে সঠিক পোস্টমর্টেম দরকার।এই টেস্ট ম্যাচে ব্যাটসম্যান-বোলারদের দৃশ্যমানতা নিয়ে কী কী সমস্যা হল খতিয় দেখা প্রয়োজন।'
|
ভোগলেকে নিয়ে সঞ্জয় মাঞ্জরেকরের টিপ্পনি
হর্ষ ভোগলের এই মন্তব্যের পরই দেশের প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকর টিপ্পনি কাটেন। সোশ্যাল মিডিয়ায় এক বক্তব্যে মাঞ্জরেকর বলেন, ' হর্ষ, একমাত্র আপনি গিয়েই ঐ সব প্রশ্ন করুন। বাকিদের দৃশ্যমানতা নিয়ে এত কৌতুহল নেই বলেই মনে হয়। বিশেষ করে আমরা যারা মাঠে ক্রিকেট খেলেছি তাঁদের এই টেস্ট দেখে পিঙ্ক বলের দৃশ্যমানতা নিয়ে প্রশ্ন নেই। '
|
মাঞ্জরেকরের এই টিপ্পনিতে নেটিজেনদের প্রতিক্রিয়া
হর্ষ ভোগলেকে নিয়ে মাঞ্জরেকরের এই টিপ্পনিতে নেটিজেনরা একেবারেই ভালো চোখে দেখেনি। বিশেষ করে 'যারা ক্রিকেট খেলেছে তাঁদের তো অন্তত কোনও প্রশ্ন নেই'। মাঞ্জরেকরের বলা এই অংশটি নিয়ে আপত্তি রয়েছে।


Click it and Unblock the Notifications



















