
সচিনের সেঞ্চুরি সংখ্যা
২৪ বছরের ক্রিকেট কেরিয়ারে ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর ১০০টি আন্তর্জাতিক শতরানের বিরল নজির গড়েছিলেন। ৪৯টি ওডিআই শতরানের পাশাপাশি ৫১টি টেস্ট শতরান হাঁকিয়েছিলেন সচিন। সবমিলিয়ে কেরিয়ারে ১০০টি সেঞ্চুরি ছিল।

বিরাটের শতরান সংখ্যা
ইডেনে ঐতিহাসিক পিঙ্ক বল টেস্ট খেলতে নেমে কেরিয়ারের প্রথম পিঙ্ক শতরান হাঁকালেন বিরাট। বলের রঙ লাল হোক বা পিঙ্ক তিনি যে অন্য গ্রহের ব্যাটসম্যান তা আরও একবার বুঝিয়ে দিলেন বিরাট কোহলি। টেস্টে এটি বিরাটের ২৭ তম শতরান। অন্যদিকে ওডিআইয়ে ৪৩টি শতরান অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৭০টি শতরান হাঁকিয়েছেন বিরাট। সচিনের একশোটি শতরানের মাইলস্টোন ছোঁয়া থেকে ৩০টি শতরান দূরে রয়েছেন বিরাট

আন্তর্জাতিক শতরানের বিচারে বিরাটের আগে কারা
আন্তর্জাতিক শতরানের বিচারে বিরাটের আগে রয়েছেন দুই কিংবদন্তি। ক্রিকেট কেরিয়ারে রিকি পন্টিংয়ের সব মিলিয়ে ৭১টি শতরান ছিল। পন্টিংয়ের কেরিয়ারে ৪১টি টেস্ট শতরান ও ৩০টি ওডিআই শতরান ছিল।
আর এই তালিকায় সবার উপরে ১০০টি শতরান করে ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকর। বিরাটের উপরে আন্তর্জাতিক শতরানের বিচারে রয়েছেন শুধু এই দুই কিংবদন্তি।


Click it and Unblock the Notifications



















