
বিশ্বকাপ খেলাই স্বপ্ন
লিয়ন জানিয়েছেন যে কোনও অস্ট্রেলিয় ক্রিকেটারের মতোই তিনিও বরাবর বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেছেন। তাঁর এখনও সুযোগ না হলেও তিনি মুখিয়ে আছেন বিশ্বকাপ খেলতে।

জোড়া স্পিনার
লিয়ন মনে করছেন ইংল্য়ান্ডে খেলা হলেও আসন্ন বিশ্বকাপে স্পিনাররা বড় ভূমিকা নেবেন। তাঁর মতে সব দলই জোড়া স্পিনারে খেলবে। সেই ক্ষেত্রে তিনি অস্ট্রেলিয়ার দ্বিতীয় স্পিনার হিসেবে যথাযথ দায়িত্ব পালন করতে পারবেন বলেই তাঁর বিশ্বাস।

জাম্পার সঙ্গে জুটি
শুধু তাই নয়, গত বছরই একদিনের ক্রিকেটে লিয়নের প্রত্যাবর্তন ঘটলেও, এরমধ্যেই অ্যাডাম জাম্পা-র সঙ্গে তাঁর ভাল বোঝাপড়া গড়ে উঠেছে বলে দাবি লিয়নের। নেটে একসঙ্গে বল করতে পছন্দ করেন। নাগপুরের ম্যাচেও জুটি হিসেবে বল করাটা উপভোগ করেছেন।


Click it and Unblock the Notifications




















