করোনা ভাইরাসের জন্য আইপিএল বন্ধের দাবিতে মাদ্রাজ হাইকোর্টে মামলা

প্রাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্ক প্রভাব ফেলতে শুরু করেছে দেশের ক্রীড়াক্ষেত্রে। এমতাবস্থায় দেশে আইপিএল আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে সব মহলে। যদিও করোনা আতঙ্কেই নির্ধারিত সূচি অনুযায়ী আইপিএল অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর বিসিসিআই। এর বিরোধিতায় সরব হয়েছে কর্নাটক সরকার। আইপিএল বন্ধের দাবিতে কেন্দ্রকে চিঠি দিয়েছে বিএস ইয়েদুরাপ্পার রাজ্য। একই দাবিতে এবার মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের হল।

আইপিএলের শুরু

আইপিএলের শুরু

আগামী ২৯ মার্চ শুরু হচ্ছে ২০২০ আইপিএল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে গত বারের রার্নাস চেন্নাই সুপার কিংস। ২ এপ্রিল চেন্নাই-র চিপক স্টেডিয়ামে আইপিএলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। হোম টিম চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস।

করোনার ভয়াবহ প্রভাব

করোনার ভয়াবহ প্রভাব

সারা বিশ্বে এক লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। মৃত্যু হয়েছে চার হাজারেরও বেশি মানুষের। ভারতে প্রায় ৬০ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। করোনার প্রভাব পড়েছে চেন্নাই তথা তামিলনাড়ুতেও।

বেঙ্গালুরুতে আইপিএল?

বেঙ্গালুরুতে আইপিএল?

কর্নাটকে ইতিমধ্যে প্রায় ১০ জন নোবেল করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। সেই আতঙ্কে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ আয়োজন করতে চাইছে না কর্নাটক সরকার। এমনকী এই চরম পরিস্থিতিতে দেশে আইপিএল বন্ধের জন্য কেন্দ্রকে চিঠিও দিয়েছে বিএস ইয়েদুরাপ্পার রাজ্য। তাদের কথায়, একসঙ্গে অনেক মানুষ কোনও স্থানে একত্র হলে সেখানে করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা সর্বাধিক।

মহারাষ্ট্র সরকার

মহারাষ্ট্র সরকার

করোনার বাড়বাড়ন্তের মধ্যে দেশে আইপিএল আয়োজন কীভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ তোপে। বিষয়টি তাঁরা আলোচনা করছেন বলেও জানিয়েছেন তোপে।

বিসিসিআই-র মত

বিসিসিআই-র মত

বিশ্ব জুড়ে করোনা যতটাই প্রভাব ফেলুক, ভারতে তা এখনও সেভাবে ছড়ায়নি বলে দাবি করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। টুর্নামেন্টে চলাকালীন ক্রিকেটার ও দর্শকদের সবরকম সুরক্ষার আশ্বাসও দিয়েছেন মহারাজ। বিসিসিআই সভাপতির কথায়,আইপিএলের জন্য আগে থেকেই ব্যবস্থা নিচ্ছে বিসিসিআই। কী করা যায়, তা ঠিক করতে মেডিক্যাল দল ও বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

মাদ্রাজ হাইকোর্টে মামলা

মাদ্রাজ হাইকোর্টে মামলা

করোনা ভাইরাসের লাগামছাড়া প্রভাব বৃদ্ধির মধ্যে দেশে আইপিএল বন্ধের দাবিতে মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেছেন আইনজীবী জি অ্যালেক্স বেনজিগার। আবেদন পত্রে তিনি লিখেছেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি অনুযায়ী করোনা ঘটিত রোগের কোনও চিকিৎসা নেই। বিচারপতি এমএম সুন্দ্রেশ ও কৃষ্ণাণ রামাস্বামীর ডিভিশন বেঞ্চে আইনজীবী অ্যালেক্সের দায়ের করা মামলার শুনানি হবে ১২ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, March 11, 2020, 9:58 [IST]
Other articles published on Mar 11, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+