বিশ্বকাপের বিজ্ঞাপনে অভিনন্দন বর্তমানকে বিদ্রুপের পাল্টা যে ভারত থেকে এভাবে আসবে, তা হয়তো স্বপ্নেও ভাবেনি পাকিস্তান। এবার দেশের বীর সেনার অপমান সহ্য করতে না পেরে আবারও ছক্কা হাঁকালেন ভারতের বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে। পাকিস্তানকে সমুচিত জবাব দিতে যা করলেন, তাতে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আগামী রবিরার ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্চ রাইভাল ভারত ও পাকিস্তান। তার আগে ভারতের 'মওকা' বিজ্ঞাপনের পাল্টা হিসেবে পাকিস্তানে বন্দিদশা কাটিয়ে মুক্তি পাওয়া ফ্লাইট লেফটেন্যান্ট অভিনন্দন বর্তমানকে বিদ্রুপ করে অ্যাড বানায় ইমরান খানের দেশ। যার তীব্র নিন্দায় সরব হন ভারতীয় নেটিজেনরা। বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় কূটনৈতিক ও রাজনৈতিক মহলেও।
কিন্তু সে সব কিছুকেই ছাপিয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া সেনসেশন পুনম পাণ্ডের স্বদেশ প্রেম ও তাঁর প্রতিবাদের ধরন। পাকিস্তানকে উচিত জবাব দিতে নিজের একটি বিতর্কিত ভিডিও শ্যুট করে সেটি আবার নিজেই টুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পুনম।
View this post on InstagramMy Answer to the Pakistani AD. #IndvsPak World Cup 2019.
A post shared by Poonam Pandey (@ipoonampandey) on
ভিডিও-র শুরুতেই চা খেতে খেতে অভিনন্দনকে বিদ্রুপ করে পাকিস্তানের বানানো বিজ্ঞাপন নিজের মোবাইলে চালিয়ে ক্যামেরার সামনে তুলে ধরেছেন এই বিতর্কিত অভিনেত্রী। তারপরেই স্বমূর্তি ধারণ করেছেন পুনম। ভারতের বীর সেনার অপমানের জবাব ক্যামেরার সামনে নিজের অন্তর্বাস খুলে দিয়েছেন এই মডেল টার্নড অ্যাকট্রেস। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিশ্বকাপের বদলে পাকিস্তানকে তাঁর সেই অন্তর্বাস অফার করেছেন পুনম।
উল্লেখ্য, এর আগেও ভারত-পাকিস্তান ম্যাচের আগে এভাবেই উত্তাপ ছড়িয়ে বিতর্কে জড়িয়েছিলেন পুনম পাণ্ডে। সমালোচনা সত্ত্বেও যে তিনি পাল্টাবেন না, তা ফের পরিষ্কার করলেন ভারতের সোশ্যাল মিডিয়া সেনসেশন।