এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে একই মাঠে বাংলাদেশ জয় করে বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলিদের এই জয়ে উত্তাল গোটা দেশ। উচ্ছ্বসিত ভারতীয় নেটিজেনরা। এমন এক শুভক্ষণে তিনিই বা শান্ত থাকেন কীভাবে!
বাকিদের মতোই নিজস্ব ঢঙে বিজয়ী টিম ইন্ডিয়াকে গুড নাইট বা শুভরাত্রি জানালেন মডেল টার্নড অভিনেত্রী পুনম পাণ্ডে। যা অন্যান্যদের থেকে শততই স্বতন্ত্র। ভাইরাল হওয়া পুনমের ওই বার্তা আবারও হট কেক হল সোশ্যাল মিডিয়ায়।
সাদা টি-শার্ট পরিহিত সোশ্যাল মিডিয়া সেনশনের ইনস্টাগ্রামে পোস্ট করা যে ছবি ইতিমধ্যেই শোরগোল ফেলেছে, তাতে তাঁকে 'সিডাক্টিভ পোজ'-এ দেখা যাচ্ছে। ছবির নিচে পুনম ফলোয়ার্সদের কমেন্টস ও লাইকের ছড়াছড়ি। হবে নাই বা কেন! সুন্দরী পুনমের এমন আবেদনে কেই বা সাড়া না দিয়ে থাকতে পারেন!
View this post on InstagramGood night Team India. #indvsbangladesh ❤️
A post shared by Poonam Pandey (@ipoonampandey) on
উল্লেখ্য, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ব্যঙ্গ করে একটি বিজ্ঞাপন বানিয়েছিল ইমরান খানের দেশ। তার প্রতিবাদে নিজস্ব ঢঙে পুনম পাণ্ডে সোশ্যাল মিডিয়ায় যা করেছিলেন, তা ভোলেননি নেটিজেনরা।