
মাঠে কুম্বলে সতীর্থদেরও ছাড়তেন না!
উইজডেনকে দেওযা এক সাক্ষাৎকারে নিজের প্রাক্তন অধিনায়ক সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর খোলসা করেন। ওঝা এদিন কুম্বলে সম্পর্কে বলেন, 'যখনই আমরা মাঠে থাকতাম, কুম্বলে খুবই আক্রমণাত্মক মনোভাব নিয়ে থাকতেন। কুম্বলে বিপক্ষ দলের খেলোয়াড়ের পাশাপাশি সতীর্থদের প্রতিও আক্রমণাত্মক মনোভাব পোষণ করতেন।'

খেলা শেষ হতেই বদলে যেতেন কুম্বলে
এরপর ওঝা আরও বলেন, 'তবে মাঠের বাইরে বের হলেই কুম্বলে পুরো বদলে যেতেন। ওনার সঙ্গে কথা বলে মনে হত, মাঠে যাঁর সঙ্গে খেলছিলাম, আর ইনি, একি সেই একই মানুষ নাকি!' ভারতীয় দলে খেলার সময় প্রায় পুরো সময়ই ওঝা ধোনির অধিনায়কত্বে খেলেন। এই সময় সৌরভ, সচিন, লক্ষণদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করেছেন তিনি।

সচিন-কুম্বলের দৃষ্টিভঙ্গি ভিন্ন ছিল
ক্রিকেট কিংবদন্তি সচিনের বিষয়ে বলতে গিয়ে ওঝা বলেন, 'সচিন পাজি সব সময় খুব ঠাণ্ডা মাথায় বসে থাকতেন। তিনি কখনই কোনও ভাবে উত্তেজিত হতেন না। তবে অনিল ভাইয়ের পদ্ধতি অন্য রকম ছিল। একই রকম ভাবে, ধোনি, কোহলি এদের সবারই খেলার প্রতি নিজেদের দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা।'

ক্রিকেট নিয়ে বিরাটের মনোভাব
এদিকে লক্ষণ-কোহলিদের গান শোনার বিষয়ে একটি বেশ মজাদার তথ্য দেন ওঝা। তিনি বলেন, 'ব্যাট করতে যাওয়ার আগে লক্ষণ সব সময়য় সুপ্রভাতম গান শুনতেন। এদিকে কোহলি লাউড মিউজিক পছন্দ করেন। বেশির ভাগ সময় বিরাট পাঞ্জাবি গান শোনেন। এটা মাঠে ওর হাবভাবেও ফুঁটে ওঠে। সবাই নিজেদের মতো করে খেলাটা উপভোগ করে। কোনওটাই ভুল বা ঠিক নয়।'


Click it and Unblock the Notifications
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি হয়েও জোটেনি খেলরত্ন! একনজরে অবাক করে দেওয়া তালিকা

















