
সচিনের উইকেট নিয়েছিলেন প্রজ্ঞান
২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া আইপিএলে ডেকান চার্জার্সের (বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদ) হয়ে খেলেছিলেন প্রজ্ঞান ওঝা। ডারবানের কিংসমিড স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এক ম্যাচে ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন প্রাক্তন বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, জেপি ডুমিনি ও শিখর ধাওয়ানের উইকেট নিয়েছিলেন ওঝা।

বিশেষ পুরস্কার
প্রজ্ঞান ওঝা জানিয়েছেন, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওই ম্যাচ খেলতে নামার আগে ডেকান চার্জার্সের (বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদ) মালিক তাঁর সঙ্গে দেখা করেছিলেন। ম্যাচে সচিন তেন্ডুলকরের উইকেট নিলে ওঝাকে বিশেষ পুরস্কার দেবেন বলেও জানিয়েছিলেন ওই ফ্রাঞ্চাইজি মালিক। দলের মালিকের কাছ থেকে তিনি উপহার হিসেবে হাত-ঘড়ি চেয়েছিলেন বলে জানিয়েছেন প্রাক্তন বাঁ-হাতি স্পিনার।

পুরস্কার পেয়েছিলেন ওঝা
২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে অধিনায়ক তথা মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের উইকেট নিয়েছিলেন প্রজ্ঞান ওঝা। এরপর প্রতিশ্রুতি মতো দলের মালিকের কাছ থেকে তিনি দামী হাত-ঘড়ি উপহার পেয়েছিলেন বলেও জানিয়েছেন প্রজ্ঞান ওঝা।

প্রজ্ঞান ওঝার কেরিয়ার
ভারতের হয়ে ২৪টি টেস্ট, ১৮টি ওয়ান ডে ও ৬টি টি-টোয়েন্টি খেলা প্রজ্ঞান ওঝা তিন ফর্ম্যাটে যথাক্রমে ১১৩, ২১ ও ১০টি উইকেট নিয়েছেন। আইপিএলে তিনি ডেকান চার্জার্স এবং মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেছেন।


Click it and Unblock the Notifications
করোনা নিয়ে চিন্তার মাঝে ভারতের প্রাক্তন ক্রিকেটারের বাড়িতে হানা

















