দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশে চোখ বুলিয়ে নিন

தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி... கொல்கத்தாவை வென்றது டெல்லி

আজ সন্ধ্যায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ১০০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি হতে চলেছে ভারত ও বাংলাদেশ। বায়ু দূষণকে কার্যত হারিয়ে দেওয়া রাজধানী, এই ম্যাচে টিম ইন্ডিয়ার জয় দেখতে মুখিয়ে। ম্যাচে প্রথমবার ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে পারেন তরুণ অল রাউন্ডার শিবম দুবে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশে চোখ বুলিয়ে নিন।

ওপেনে রোহিত ও শিখর

ওপেনে রোহিত ও শিখর

ভারতের সেই পুরনো ওপেনিং জুটির যুগলবন্দি আরও একবার দেখা যাবে দিল্লিতে। বিরাট কোহলির পরিবর্তে এই ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে চলা রোহিত শর্মা এই মুহূর্তে দুরন্ত ছন্দে আছেন। অন্যদিকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে বেশ ভালো ফর্মে থাকা শিখর ধাওয়ান, বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে বড় রান করবেন বলেই আশা ক্রিকেট প্রেমীদের।

শ্রেয়স আইয়ার

শ্রেয়স আইয়ার

বিরাট কোহলি না থাকায় টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের তিন নম্বর স্থানটি শ্রেয়স আইয়ারকেই সামলাতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের মাটিতে ও দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঝকঝকে পারফরম্যান্সের সৌজন্যে ভারতীয় নিজের জায়গা পাকা করেছেন শ্রেয়স।

মনীশ পাণ্ডে

মনীশ পাণ্ডে

বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে সফল মনীশ পাণ্ডে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের হয়ে চার নম্বরে ব্যাট করতে নামতে পারেন।

ঋষভ পন্থ

ঋষভ পন্থ

রিজার্ভ বেঞ্চে বসে সঞ্জু স্যামসন। তাই দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ, তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থের কাছে অগ্নি পরীক্ষা হতে চলেছে। আজকের ম্যাচে তিনি পাঁচ নম্বরে ব্যাট হাতে নামতে পারেন।

শিবম দুবে

শিবম দুবে

অস্ত্রোপচারের পর বিশ্রামে থাকা হার্দিক পাণ্ডিয়ার পরিবর্তে এদিন তরুণ উইকেটরক্ষক শিবম দুবে-কে টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে ছয় নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে।

ক্রুনাল পাণ্ডিয়া

ক্রুনাল পাণ্ডিয়া

অল রাউন্ডার ক্রুনাল এই ম্যাচেও সাত নম্বরে ব্যাট করতে নামার পাশাপাশি বল হাতে টিম ইন্ডিয়াকে ভরসা জোগাতে প্রস্তুত।

ওয়াশিংটন সুন্দর

ওয়াশিংটন সুন্দর

তরুণ স্পিনার ওয়াশিংটন সুন্দর বাংলাদেশের বিরুদ্ধে বল হাতে কোনও কামাল দেখাতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে বিশ্ব।

দীপক চাহার ও খলিল আহমেদ

দীপক চাহার ও খলিল আহমেদ

তরুণ পেসার দীপক চাহার ও খলিল আহমেদের যুগলবন্দি বাংলাদেশের বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দেখতে মুখিয়ে দেশের ক্রিকেট প্রেমীরা।

যুজবেন্দ্র চাহল

যুজবেন্দ্র চাহল

বেশ কিছুদিন পর যুজবেন্দ্র চাহলকে ফের ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যেতে পারে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, November 3, 2019, 10:30 [IST]
Other articles published on Nov 3, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+