মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে কী হতে পারে ভারতের প্রথম একাদশ

বৃষ্টির কারণে লিগের ম্যাচ ভেস্তে যাওয়ায় নক আউটেই ইংল্যান্ড বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। হাই ভোল্টেজ এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে ভারতীয় দলে কে কে খেলবেন, তা এক নজরে দেখে নেওয়া যাক। ম্যাচে দুটি পরিবর্তন করা হতে পারে বলে সূত্রের খবর।

ওপেনে রোহিত ও রাহুল

ওপেনে রোহিত ও রাহুল

চলতি বিশ্বকাপে পাঁচটি শতরান করে রেকর্ড বুকে নাম নথিভূক্ত করা তথা এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত শর্মার সঙ্গে কেএল রাহুলের ওপেনিং জুটি সফল। চোটের কারণে ভারতীয় দলের এক নম্বর ওপেনার শিখর ধাওয়ান ছিটকে যাওয়ায়, তার শূণ্যস্থান যথাযথ ভাবে পূরণ করেছেন রাহুল। গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরানও করেছেন কর্নাটকের ব্যাটসম্যান।

বিরাট কোহলি

বিরাট কোহলি

চলতি বিশ্বকাপে একবারও তিন অঙ্কের ঘরে পৌঁছতে না পারলেও, তিন নম্বর স্থানে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিই যে বিশ্বের সেরা ব্যাটসম্যান তা আর বলার অপেক্ষা রাখে না।

ঋষভ পন্থ

ঋষভ পন্থ

ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে ভালো ব্যাট করে সেমি ফাইনালেও ভারতীয় ক্রিকেট দলের চার নম্বর স্থান পাকা করেছেন ঋষভ পন্থ।

এমএস ধোনি

এমএস ধোনি

উইকেটের পিছনে এবং ব্যাট হাতে খুব একটা সফল না হলেও পাঁচ নম্বরে নামা এমএস ধোনির অভিজ্ঞতা নক আউটে কাজে আসতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

হার্দিক পাণ্ডিয়া

হার্দিক পাণ্ডিয়া

বিশ্বকাপে ব্যাট-বলে এখনও পর্যন্ত খুব একটা চমকপ্রদ পারফরম্যান্স দেখাতে না পারলেও হার্দিক পাণ্ডিয়া যে বিগ ম্যাচ প্লেয়ার, তা এক বাক্যে সবাই মেনে নিচ্ছে। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছয় নম্বরে পাণ্ডিয়া ক্যারিশমা দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

রবীন্দ্র জাদেজা

রবীন্দ্র জাদেজা

প্রায় গোটা টুর্নামেন্টে ১২তম সদস্য হয়ে কাটিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে প্রথমবার এই বিশ্বকাপে ভারতীয় দলে খেলার সুযোগ পান রবীন্দ্র জাদেজা। প্রথম ওভারেই উইকেট নিয়ে দলে নিজের প্রয়োজনীয়তা প্রমাণ করেন জাদু। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমি ফাইনালে তাঁকে সাত নম্বরে ব্যাট হাতে নামতে দেখা যেতে পারে।

মহম্মদ শামি

মহম্মদ শামি

বিশ্বকাপের শুরু থেকে ভারতীয় দলে সুযোগ পাননি। পাকিস্তানের বিরুদ্ধে ভুবনেশ্বর কুমার চোট পেলে বাংলার পেসারকে মাঠে নামার সুযোগ দেওয়া হয়। ৪ ম্যাচে ১৪ উইকেট নিয়ে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন শামি। শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের শেষ লিগের ম্যাচে শামিকে বিশ্রাম দেয় ভারতীয় দল। কিন্তু মঙ্গলবারের সেমি ফাইনালে ভুবনেশ্বর কুমারের পরিবর্তে তাঁকেই খেলানো হবে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা।

কুলচা

কুলচা

লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল ও চায়না ম্যান কুলদীপ যাদবকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে দেখা যেতে পারে।

জসপ্রীত বুমরা

জসপ্রীত বুমরা

এই মুহূর্তে বিশ্বের এক নম্বর বোলার মিস্ট্রি ম্যান জসপ্রীত বুমরা তো দলে অরিজিনাল চয়েজ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, July 8, 2019, 17:10 [IST]
Other articles published on Jul 8, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+