ভারতীয় দলকে অভিনন্দন-বার্তা, পাকিয়ে ফেললেন তালগোল! তারপর যা ঘটল প্রীতি জিন্টার সঙ্গে, দেখুন

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর থেকে শুধু ক্রিকেট-বিশ্ব থেকেই নয়, বিভিন্ন ক্ষেত্র থেকে অভিনন্দন বার্তা এসেছে ভারতীয় দলের জন্য। বলিউড অভিনেত্রী তথা কিং ইলেভেন পঞ্জাবের মালকিন প্রীতি জিন্টাও সোশ্য়াল মিডিয়ায় অভিনন্দন বার্তা পাঠাতে গিয়েছিলেন। কিন্তু, তা করতে গিয়ে রীতিমতো হাসির খোরাক হয়ে উঠলেন তিনি।

সোশ্যাল মিডিয়া বড় নির্মম জায়গা। ফকির কিংবা রাজা, ভুল করলে আর রক্ষে নেই। সেই ভুল ধরাবার জন্য বহু মানুষ হাজির হয়ে যাবেন। আর প্রীতির মতো বলিউড তারকা হলে তো কথাই নেই। তার উপর ২০০৮ থেকে আইপিএল-এর একটি ক্লাবের মালিক তিনি। তাই ক্রিকেটের সঙ্গেও যোগাযোগ রয়েছে।

সোমবার, ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানাতে গিয়ে প্রীতি প্রথম এশিয় দল হিসেবে ভারতের অস্ট্রেলিয়ায় 'সিরিজ জয়'-এর জায়গায় অভিনন্দন জানিয়ে বসেন 'টেস্ট জয়'-এর জন্য। এছাড়া টেস্টে সব দলই সাদা পোশাকে খেললেও, প্রীতি ভারতীয় দলকে উল্লেখ করেন 'মেন ইন ব্লু' বলে।

এই দুই ভুল ধরা এবং তা নিয়ে হাসাহাসি করতে বেশি সময় নেননি 'টুইটার ভিজিলান্তে'-রা। 'অল্প বিদ্যা ভয়ঙ্করী' থেকে 'বিউটি উইথআউট ব্রেইনস'-এর মতো কর্কশ মন্তব্যও হজম করতে হয় এই বলি-সুন্দরীকে। তবে ভুল বুঝেই তাড়াতাড়ি পোস্টটি ডিলিট করে দেন প্রীতি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, January 8, 2019, 15:34 [IST]
Other articles published on Jan 8, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+