জোড়া অভিষেকে ওডিআই সিরিজ শুরু করল ভারত, মেন ইন ব্লু-র নতুন ওপেনিং জুটি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের শুরুতে ভারতের হয়ে জোড়া অভিষেক। এদিন হ্যামিলটনে নিউজিল্যান্ডের মাটিতে ওডিআই অভিযান শুরু করল ভারতীয় দল। দলের হয়ে পৃথ্বী শ ও মায়াঙ্ক আগারওয়াল সুযোগ পেলেন। দুই ডানহাতি এদিন ওপেন করেন। ভারত সীমিত ওভারে নতুন ওপেনিং জুটি পেল।

একনজরে পৃথ্বীর টেস্ট অভিষেকের রান

একনজরে পৃথ্বীর টেস্ট অভিষেকের রান

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রাজকোটে পৃথ্বীর টেস্ট অভিষেক হয়। ম্যাচের প্রথম ইনিংসে ১৫৪ বলে তরুণ ডানহাতি ক্রিকেটার ১৩৪ রান হাঁকিয়েছিলেন। ১৯টি চার দিয়ে ইনিংস সাজানো ছিল। ১৮ বছর বয়সে টেস্ট অভিষেকের পর এদিন ২০ বছর বয়সে দেশের হয়ে ওডিআই ক্রিকেটে অভিষেক করলেন পৃথ্বী।

দেশের হয়ে ক্রিকেট কেরিয়ার

দেশের হয়ে ক্রিকেট কেরিয়ার

দেশেরে হয়ে পৃথ্বী শ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট খেলেছেন। তিন ইনিংসে ব্যাট করে সংগ্রহ ২৩৭ রান।

পৃথ্বীর চোট,৮ মাসের নির্বাসন

পৃথ্বীর চোট,৮ মাসের নির্বাসন

এরপর অস্ট্রেলিয়া সফরে গেলেও প্রস্তুতি ম্যাচে গোড়ালি চোট পেয়ে পৃথ্বী সিরিজ থেকে ছিটকে যান। পরবর্তী সময়ে ২০১৯ সালে ভুল কাশির ওষুধ খেয়ে ডোপ পরীক্ষায় ফেল করায় বোর্ডের পক্ষ থেকে আট মাসের নির্বাসনের মুখে পড়েন। সেই নির্বাসন থেকে প্রত্যাবর্তন করে ঘরোয়া ক্রিকেটে দারুণ ব্যাটিং করে ফের জাতীয় দলে ফিরলেন পৃথ্বী। নির্বাসনের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে হ্যামিলটনে এদিন দেশের হয়ে ২২ গজে ক্রিকেটে ফিরলেন। ২০১৮ সালে দেশের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন।

টেস্ট থেকে মায়াঙ্কের ওডিআই উত্তোরণ

টেস্ট থেকে মায়াঙ্কের ওডিআই উত্তোরণ

২০১৮ সালে অস্ট্রেলিয়ার মাটিতে মেলবোর্ন টেস্টে অভিষেকের পর থেকেই টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সফল ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়াল। ২০১৯ সালে দুটি দ্বিশতরান হাঁকিয়েছেন মায়াঙ্ক। এবার ওডিআইতে রোহিত শর্মা ছিটকে যাওয়ায়, তার পরিবর্তে দলে সুযোগ পেলন মায়াঙ্ক। অন্যদিকে শিখরের চোটের কারণে খেলছেন পৃথ্বী শ।

একনজরে মায়াঙ্কের ক্রিকেট কেরিয়ার

একনজরে মায়াঙ্কের ক্রিকেট কেরিয়ার

দেশের হয়ে মায়াঙ্ক আগারওয়াল এখনও পর্যন্ত ৯টি টেস্ট ম্যাচ খেলে ৮৭২ রান হাঁকিয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, February 5, 2020, 7:47 [IST]
Other articles published on Feb 5, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+