ভারতীয় দলে সুযোগ পেতেই মাঠে জ্বলে উঠলেন পৃথ্বী, সহজ জয় ভারতীয় এ দলের

একদিনের ক্রিকেটে ভারতীয় দলের হয়ে খেলার ডাক পেতেই ফের জ্বলে উঠলেন পৃথ্বী শ। শিখর ধাওয়ানের বদলে ভারতের দলে ডাক পান মঙ্গলবার রাতে। তবে যতক্ষণে দল ঘোষণা হয়েছে, ততক্ষণে হয়ত তিনি আর জেগে ছিলেন না। কারণ নিউজিল্যান্ডে তখন গভীর রাত। আর কয়েক ঘণ্টা পরেই নিউজিল্যান্ড এ-এর বিরুদ্ধে অনুশীলন ম্যাচ।

সকালে উঠে নিশ্চই পৃথ্বী খবরটা পেয়েছিলেন। আর পেয়েই মনে হয় আরও ভালো করার তাগিদটা তিনি অনুভব করেন। নিউজিল্যান্ড এ-এর বিরুদ্ধে বুধবার ২৩১ রান তাড়া করতে নেমে দলকে দুর্দান্ত একটি সূচনা এনে দেন পৃথ্বী। তাঁর ৩১ বলে ৪৮ রানে ঝড়ো ইনিংশের উপর ভর করে ভারত জয়ের দিকে এগিয়ে যায়। ব্যক্তিগত মাইলফলক ছুঁতে না পারলেও পৃথ্বীর ইনিংসটি ছিল আক্রমণাত্মক ও দলের জন্যে উপযোগী।

এদিকে আজকের ম্যাচে পৃথ্বী ছাড়াও ঝড়ো ব্যাটিং চোখে পড়ে সঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদবের ব্যাট থেকে। স্যামসন মাত্র ২১ বলে ৩৯ রান করেন। অন্যদিকে সূর্যকুমার ১৯ বলে ৩৫ রান করেন। এদের ব্যাটিংয়ের ফলেই ২৩১-এর রান ২০ ওভারেরও আগে পার করে ফেলে ভারতীয় এ দল। দলের অধিনায়ক সুভমন গিল করেন ৩০ রান।

এর আগে ভারতের এ দলের হয়ে ভালো বোলিং করেন মহম্মদ সিরাজ। ৬.৩ ওভারে তিনি ৩৩ রান দিয়ে ৩ উফকেট তুলে নেন। তাছাড়া দুটি করে উইকেট পান বাঁহাতি স্পিনার অক্ষর পাটেল ও বাঁহাতি পেসার খালিল আহমেদ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, January 22, 2020, 13:01 [IST]
Other articles published on Jan 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+