বৃষ্টি বিঘ্নিত ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে মজাদার রসিকতা শুরু হয়েছে। টুর্নামেন্ট চলাকালীন ইংল্যান্ডের বৃষ্টি এবং ডার্ক ওয়াথ লুইস নিয়ম নিয়েও মিম বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা সেমি-ফাইনালের চাপের মধ্যেই সামগ্রিক পরিবেশকে কিছুটা হালকা করেছে বলা চলে।
মঙ্গলবার নিউজিল্যান্ড অধিনায়ক কেনব উইলিয়ামসন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও, তা বুমেরাং হয়ে তাঁদের দিকেই ফিরে আসে। ম্যাঞ্চেস্টারে বৃষ্টি নামার আগে ৪৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ২১১ রান তুলতে সক্ষম হন কিউই-রা। তাদের এই মন্থর ব্যাটিং সোশ্যাল মিডিয়ায় মশকরা করতে ছাড়েননি ভারতীয় নেটিজেনরা।
কেউ লিখেছেন, নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা যতটা সময় পিচে কাটিয়েছেন, তার থেকে বেশিক্ষণ হয়েছে ম্যাঞ্চেস্টারের বৃষ্টি।
Rain has lasted longer than any New Zealand batsman did at the pitch. #INDvNZ #indiavsNewzealand pic.twitter.com/tMI4qgNWjh
— Sharad Kotriwala (@ModijiKaHathHai) July 9, 2019
কেউ আবার ক্রিকেট বিশ্বকাপ জুড়ে ইংল্যান্ডে দাপট দেখানো বৃষ্টিকে নিয়ে মিম বের করতে ছাড়েননি। যার মোদ্দা কথা, ইংল্যান্ডে আয়োজিত ক্রিকেট বিশ্বকাপকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে মাথা ঢাকা স্টেডিয়াম প্রয়োজন।
I think this structure should be mandatory for evry ground in #England 😂😂😂#INDvNZ #CWC19 #indvnz pic.twitter.com/U6aV9dTneA
— Meet (@KingOf7Lords) July 9, 2019
রসিকতা করে ডার্ক ওয়াথ লুইসের নিয়মকে সিবিএসই-র দশম শ্রেণির সিলেবাসে অন্তর্ভূক্ত করার আবেদন জানিয়েছেন অনেকে।
Duckworth–Lewis–Stern method should be included in the CBSE class 10 syllabus #INDvNZ @BCCI
— Nikunj Choudhari (@Nikunj_nixu) July 9, 2019