বৃষ্টিতে আটকে বিশ্বকাপ সেমিফাইনাল। মঙ্গলবার ভারত-নিউজিল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে। ম্যাচের ৪৭ তম ওভারের প্রথম বল হওয়ার পরই ভারী বৃষ্টি শুরু হয়। ম্যাচ বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। ৪৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১১ রান তুলেছে নিউজিল্যান্ড।
মাঠে ম্যাচ সাময়িকভাবে বন্ধ থাকলেও বিশ্বকাপের উন্মাদনায় কোনও ভাঁটা পড়েনি। কমেন্ট্রিতে সাময়িক বিরতি পেয়েই ব্যাট-বল নিয়ে ক্রিকেটযুদ্ধে নেমে পড়লেন কিংবদন্তিরা। সেই ভিডিওই পোস্ট করেছে আইসিসি।
The mopping-up process is underway... ☔#INDvNZ | #CWC19 pic.twitter.com/WwkP8Lv1do
— Cricket World Cup (@cricketworldcup) July 9, 2019
ভিডিওতে দেখা যাচ্ছে কমেন্ট্রি রুমেই ব্যাট হাতে নেমে পড়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেইম স্মিথ। তাঁকে বল করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। ব্যাট করলেন শ্রীলঙ্কার প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাও।
বাইরে বৃষ্টি, ভিতরে কমেন্ট্রি বক্সে কিংবদন্তিদের ক্রিকেট যুদ্ধ! মজার এই ভিডিও প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল।
Wonder if they're getting Steve Waugh involved today 😉 #CWC19 | #INDvNZ pic.twitter.com/rVbv2ZPiZk
— Cricket World Cup (@cricketworldcup) July 9, 2019