ভারত-নিউজিল্যান্ড সেমি ফাইনালে কেমন থাকবে আবহাওয়া, বৃষ্টি হবে কী?

মঙ্গলবার ২০১৯ বিশ্বকাপের প্রথম হাইভোল্টেজ সেমি ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। ওল্ড ট্রাফোর্ডের এই ম্যাচের সব টিকিট ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে বলে খবর। ম্যাচ ঘিরে সাজোসাজো রবের মধ্যেও কিন্তু আশঙ্কার কথা শোনাচ্ছে আবহাওয়া দফতর।

বিশ্বকাপে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে লিগের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। দুই দলের সেমি ফাইনালেও বর্ষা কাঁটা হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। বলা হচ্ছে, মঙ্গলবার সারাদিনই নাকি ঝিরিঝিরি বৃষ্টি হবে ম্যাঞ্চেস্টারে। সেদিন খেলা ভেস্তে গেলে রিজার্ভ ডে অর্থাৎ বুধবার খেলা হওয়ার কথা। কিন্তু সেদিনও তুমুল বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের। দু-দিনই খেলা ভেস্তে গেলে আইসিসি-র নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের লিগ স্তরে ভারত ও নিউজিল্যান্ডের নেট রান রেট বিচার করে যে কোনও একটি দলকে সেমি ফাইনালে পাঠানো হবে।

উল্লেখ্যে, এই ওল্ড ট্রাফোর্ডেই বিশ্বকাপের লিগ স্তরে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেদিন ম্যাচ বন্ধ হয়নি। মাঝে একবার খেলা বন্ধ হলেও তাতে ওভার কমানো হয়নি। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বিশ্বকাপের সেমি ফাইনালেও যাতে একই কাহিনী রচিত হয়, প্রার্থনা করছেন ক্রিকেট ফ্যানরা। আবহাওয়া দফতর যাই বলুক, হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না ক্রিকেট ফ্যানরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, July 8, 2019, 15:17 [IST]
Other articles published on Jul 8, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+