হরমনপ্রিত-স্মৃতিদের ফেরাতে পারছেন না রমেশ পাওয়ার! ফের কোচের পদে বসার সম্ভাবনা

গত ৩০ নভেম্বর ভারতের মহিলা দলের কোচের পদে মেয়াদ ফুরিয়েছিল রমেশ পাওয়ারের। তাঁর বিতর্কিত মেয়াদ আর বাড়াতে চায়নি বিসিসিসআই। নতুন কোচের আবেদনপত্র চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয় বোর্ডের সরকারি ওয়েবসাইটে। মনোজ প্রভাকর, হার্শেল গিবস, দিমিত্রি মাসকেরেনহাসের মতো বড় নাম আবেদন করেছেন বলে ইতিমধ্যেই জানা গিয়েছে। কৌতূহল ছিল রমেশ পাওয়ার কি আবার আবেদন করবেন?

বোর্ডের পক্ষ থেকে এই নিয়ে কিছু জানানো না হলেও, পিটিআই-কে রমেশ নিজেই জানিয়েছেন, ফের কোচের পদে ফিরতে চেয়ে তিনিও আবেদন করেছেন। তিনি বলেন, 'স্মৃতি, হরমনপ্রিত আমাকে সমর্থন জানিয়েছে, আমি ওদের ফিরিয়ে দিতে পারি না। তাই আমিও আবেদন করেছি।'

মহিলা টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারেতর মহিলা দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মিতালী রাজকে বাদ দেওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রমেশ। দেশে ফেরার পর মিতালী বিসিসিআই-এর কাছে অভিযোগ করেছিলেন, বিশ্বকাপ চলাকালীন রমেশ বারেবারে তাঁকে অপদস্থ করেছেন। পাল্টা রমেশ প্রশ্ন তুলেছিলেন মিতালীর দক্ষতা নিয়ে। জানিয়েছিলেন মিতালী দলের স্বার্থ দেখেন না।

এই কাদা ছোঁড়োছুঁড়ির মধ্যেই বিসিসিআই রমেশের চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু তারপরই ভারতের মহিলা টি২০ দলের অধিনায়িকা হরমনপ্রিত ও তাঁর ডেপুটি স্মৃতি মান্ধানা রমেশকেই কোচের পদে রেখে দেওয়ার অনুরোধ জানিয়ে ইমেল করেছিলেন বোর্ডকে। তাঁকে সমর্থন জানিয়েছেন বিসিসিআই-এর সিওএ সদস্যা ডায়নার এডুলজিও।

মঙ্গলবার (১১ ডিসেম্বর)-ই কোচের পদে আবেদনকারীদের ইন্টারভিউ করার জন্য কপিল দেব, অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গস্বামীকে নিযে তিন সদস্যের প্যানেল গঠনের ঘোষণা করেছে বোর্ড। রমেশ যদি ইন্টারভিউতে এই তিন প্রাক্তন ক্রিকেটারের মন জিততে পারেন, সেক্ষেত্রে ফের একবার ভারতের মহিলা দলের কোচের পদে দেখা যাবে তাঁকে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, December 12, 2018, 13:13 [IST]
Other articles published on Dec 12, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+