ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: শাস্ত্রী ২.০ জমানায় ভারতীয় দলের জন্য কঠিন প্রশ্নপত্র

১৫ সেপ্টেম্বর থেকে শুরু মিশন দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ৩ টি টেস্ট খেলবে ভারত। সিরিজ শুরুর আগে দলের জন্য কঠিন প্রশ্নপত্র তৈরি করে দিলেন কোহলিদের হেডকোচ রবি শাস্ত্রী।

 প্রোটিয়া সিরিজ দিয়ে শুরু শাস্ত্রী ২.০ যুগ!

প্রোটিয়া সিরিজ দিয়ে শুরু শাস্ত্রী ২.০ যুগ!

ভারতীয় দলের কোচের পদে পুনঃনির্বাচিত হয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে নতুন অভিযান শুরু করছেন শাস্ত্রী। আর প্রথম অভিযানেই সাফল্য তুলে নিতে ভারতীয় দলকে আরও ফিট দেখতে চান তিনি। সেকারণেই ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে নাকি, ফিটনেস পরীক্ষার ইয়ো ইয়ো টেস্টের পাশ মার্কসের মান বাড়িয়ে দিতে চলেছেন শাস্ত্রী।

কোহলিদের জন্য কঠিন প্রশ্নপত্র তৈরি করলেন শাস্ত্রী

কোহলিদের জন্য কঠিন প্রশ্নপত্র তৈরি করলেন শাস্ত্রী

এক জাতীয় সংবাদপত্র সূত্র জানা গিয়েছে, ইয়ো ইয়ো টেস্টের পাশ মার্কস বাড়িয়ে ১৭ করে দিয়েছেন শাস্ত্রী। যার অর্থ এবার ফিটনেসের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে ধাওয়ান,কেদার, অশ্বিনদের আরও বেশি ঘাম ঝরাতে হবে। এর আগে ভারতীয় দলে খেলার যোগ্যতার মাপকাঠি হিসেবে ইয়ো ইয়ো টেস্টে ১৬.১ পয়েন্ট স্কোর করলেই চলত। সূত্রের খবর শাস্ত্রী ২.০ জমানায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে সেই মান এখন বাড়িয়ে ১৭ করা হতে চলেছে।

কোহলি জমানার হাত ধরে ভারতীয় দলে ফিটনেস এখন সাধনার পর্যায় পৌঁছে গিয়েছে

কোহলি জমানার হাত ধরে ভারতীয় দলে ফিটনেস এখন সাধনার পর্যায় পৌঁছে গিয়েছে

প্রসঙ্গত ধোনির জমানা থেকেই ভারতীয় দলে ফিটনেস চর্চার দিকে বিশেষ জোর দেওয়া শুরু হয়েছিল। এরপর অধিনায়ক কোহলির জমানায় ফিটনেস এখন সাধনার পর্যায় পৌঁছে গিয়েছে। বিরাট নিজে ফিটনেস নিয়ে সর্বদা সচেতন থাকেন। দলের মধ্যেও ফিটনেস সংস্কৃতির আমদানি করেছেন কোহলি। ফিটনেসকে সম্বল করে ভারতীয় দল এখন আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগে উন্নতি করেছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, September 10, 2019, 12:49 [IST]
Other articles published on Sep 10, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+