অশ্বিনের শিকার ডুপ্লেসি, প্রোটিয়া ক্রিকেটারকে রেকর্ডবার আউট করলেন অ্যাশ

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টে প্রত্যাবর্তন করে দারুণ ছন্দে রবিচন্দ্রন অশ্বিন। ভাইজ্যাক টেস্টে দুই ইনিংসে ৮ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীধরনের দ্রুততম ৩৫০ টেস্ট উইকেটের(৬৬টেস্টে) কীর্তি ছুঁয়েছিলেন। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টও বল হাতে ভেল্কি দেখাচ্ছেন অ্যাশ।

পুনে টেস্টের চতুর্থ দিন প্রোটিয়াদের ফলো অন দেয় ভারত। দিনের প্রথম সেশনে ডুপ্লেসিকে পাঁচ রানের মাথায় আউট করেন অশ্বিন। ভারতীয় অফ স্পিনারের বলে উইকেটের পিছনে ঋদ্ধিমানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ডুপ্লেসি।

এই নিয়ে টেস্ট ক্রিকেটে ডুপ্লেসিকে পাঁচবার আউট করলেন অ্যাশ। চলতি সিরিজে এই নিয়ে তৃতীয়বার অশ্বিনের শিকার হয়ে ডুপ্লেসি সাজঘরে ফিরলেন। প্রসঙ্গত লাল-বলের ক্রিকেট কেরিয়ারে অশ্বিনের বিরুদ্ধেই সবচেয়ে বেশিবার অর্থাৎ পাঁচবার আউট হয়েছেন ডুপ্লেসি।

পুনে টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেট নেন অশ্বিন। এরপর দ্বিতীয় ইনিংসে ২ উইকেট তুলে নিয়েছেন(এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চ ব্রেকে দক্ষিণ আফ্রিকা ১৭২/৭)

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, October 13, 2019, 14:05 [IST]
Other articles published on Oct 13, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+