বিশাখাপত্তনম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম দিন দুই উইকেট তুলে নিয়েছিলেন। ম্যাচের তৃতীয় দিন ৩ উইকেট তুলে নিলেন। সব মিলিয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে ভাইজ্যাক টেস্টে অশ্বিনের সংগ্রহ ৫ উইকেট।
ভারতীয় অফ স্পিনারের শিকারের তালিকায় রয়েছেন এডেন মার্করাম, ব্রুইন, ডুপ্লেসি, ডি'কক, ফিল্যান্ডার।
অন্যদিকে আর মাত্র ৩ উইকেট তুলে নিলে রেকর্ড গড়বেন অ্যাশ। ৩৫০ উইকেটের ক্লাবে প্রবেশ করা থেকে আর মাত্র ৩ উইকেট দূরে রয়েছেন অশ্বিন। শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরন ৬৬ টেস্ট খেলে ৩৫০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছিলেন।
বিশাখাপত্তনমে প্রোটিয়াদের বিরুদ্ধে এটি অশ্বিনের ৬৬তম টেস্ট ম্যাচ।আর মাত্র ৩ উইকেট পেলেই দ্রুততম ৩৫০ উইকেটের ক্লাবে মুরলীর সঙ্গে একাসনে উঠে আসবেন অ্যাশ।
৬৬ টেস্ট খেলে ৩৫০ উইকেটের ক্লাবে ঢুকে পড়েছিলেন মুথাইয়া মুরলীধরন
৬৯টেস্ট খেলে এই ক্লাবে ঢুকে পড়েছিলেন ডেইল স্টেইন
৬৯ টেস্ট খেলে এই ক্লাবে প্রবেশ করেন রিচার্ড হেডলি
এই পরিসংখ্যানে চারে ডেনিস লিলি। ৭০ টেস্ট খেলে ৩৫০ উইকেটের ক্লাবে ঢুকে পড়়েছিলেন লিলি।