কত বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত, কোন কোন বছর কাপ জেতে ব্লু আর্মি?

৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার পোচেফস্ট্রুমে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি ভারত। বিশেষজ্ঞরা ম্যাচে ভারতকে এগিয়ে রাখলেও, বাংলাদেশকে খাটো করা কী উচিত হবে! টুর্নামেন্টের সেমিফাইনালে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে টাইগার্সরা যেভাবে ধরাশায়ী করেছে, তাতে আশঙ্কা তো একটা থেকেই যায়। যদিও ভারতের অনূর্ধ্ব ১৯ দল যে ছন্দে রয়েছে, তাতে ফাইনালে কোনও অঘটন ঘটবে না বলেই বিশ্বাস ক্রীড়া প্রেমীদের একাংশের। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে দেখে নেওয়া যাক, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের রেকর্ড কী বলছে।

১৯৮৮ সালে শুরু

১৯৮৮ সালে শুরু

১৯৮৮ সালে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া প্রথম যুব বিশ্বকাপে অংশ নিয়েছিল ভারত। দেশের মাটিতে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের গ্রুপ লিগ থেকেই ছিটকে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল।

১৯৯৮

১৯৯৮

দশ বছর পর ফের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর বসে। দক্ষিণ আফ্রিকায় হওয়া ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। সেবার টুর্নামেন্টের সুপার এইট পর্যন্ত পৌঁছয় ভারতীয় ক্রিকেট দল।

২০০০

২০০০

শ্রীলঙ্কায় হওয়া তৃতীয় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই দলের নেতৃত্ব দিয়েছিলেন পরিবর্তী কালে টিম ইন্ডিয়ার সিনিয়র দলের ভরসা হয়ে ওঠা মহম্মদ কাইফ। দেশের বাঁ-হাতি লেজেন্ড যুবরাজ সিং সেই প্রতিযোগিতায় ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। ফাইনালে হোম টিম শ্রীলঙ্কাকেই ৬ উইকেটে হারিয়েছিল ভারত।

২০০২

২০০২

অস্ট্রেলিয়ায় হওয়া চতুর্থ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। টুর্নামেন্টের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে ১১২ রানে হেরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল।

২০০৪

২০০৪

২০০৪ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর বসেছিল বাংলাদেশে। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টুর্নামেন্ট চ্য়াম্পিয়ন হয়েছিল পাকিস্তান। টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৫ উইকেটের হার হজম করতে হয়েছিল রবিন উথাপ্পা, শিখর ধাওয়ান, আরপি সিং-দের। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৫০৫ রান করেছিলেন গব্বর।

২০০৬

২০০৬

শ্রীলঙ্কায় হওয়া ষষ্ঠ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা। টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল টিম ইন্ডিয়া। পাকিস্তানের কাছে ৩৮ রানে হার স্বীকার করতে হয়েছিল ভারতকে। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছিলেন চেতেশ্বর পূজারা।

২০০৮

২০০৮

মালেশিয়ায় হওয়া এই বিশ্বকাপ দ্বিতীয় বারের জন্য জিতেছিল ভারত। এই টুর্নামেন্ট থেকেই বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার মতো তারকারা দেশের ক্রিকেটের আকাশে উদয় হয়েছিলেন।

২০১০

২০১০

নিউজিল্যান্ডে হওয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্য়াম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের নক আউট পর্যায় থেকে ছিটকে গিয়েছিল ভারত।

২০১২

২০১২

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে হওয়া এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ফাইনালে হোম টিম অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারায় মেন ইন ব্লু।

২০১৪ ও ২০১৬

২০১৪ ও ২০১৬

সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়া ২০১৪ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা। রানার্স হয়েছিল পাকিস্তান। ২০১৬ সালে বাংলাদেশে হওয়া টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। রানার্স হয়েছিল ভারত।

২০১৮

২০১৮

পৃথী শ নেতৃত্বাধীন ভারত ২০১৮ সালে নিউজল্যান্ডে হওয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টিম ইন্ডিয়া। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের উঠতি তারকা শুভমান গিল।

ভারতের রেকর্ড

ভারতের রেকর্ড

মোট ৪ বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তিন বার টুর্নামেন্ট জেতা অস্ট্রেলিয়া রয়েছে তালিকার দ্বিতীয় স্থান। দুই বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে পাকিস্তান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, February 7, 2020, 17:52 [IST]
Other articles published on Feb 7, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+