ছেলের জন্য গর্বিত, ভারত বিশ্বকাপ পেলে খুশি দ্বিগুণ হত, বললেন যশস্বীর বাবা

ফাইনালে হার, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের কাছে হার ভারতের। কাজে এল না রবি বিষ্ণোইয়ের স্পেল। বাংলাদেশের বিরুদ্ধে বিষ্ণোই চার উইকেট তুলে নিয়ে জোর ধাক্কা দিলেও শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় উইকেট ধরে রেখে অধিনায়কোচিত ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে প্রথমবারের জন্য অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন করে মাঠ ছাড়লেন আকবর আলি। ম্যাচের সেরা হয়েছেন আকবর। অন্যদিকে টুর্নামেন্টে ৪০০ রান হাঁকিয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সেরা ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের তারার অনবদ্য ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেট দুনিয়া।

যশস্বীর বাবার আপশোস

ছেলের সাফল্যে উচ্ছ্বসিত জয়সওয়াল পরিবার। কেরিয়ারের প্রথম বিশ্বকাপে সেরা ক্রিকেটার হওয়ায় যশস্বীর বাবা ভূপেন্দ্র জয়সওয়াল দারুণ খুশি। ছেলেকে নিয়ে গর্বিত বাবা। তবে ভারত জিতলে খুশি দ্বিগুণ হত বলছেন ভূপেন্দ্র।

যশস্বীর বাবা যা বললেন

যশস্বীর বাবা যা বললেন

জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যশস্বীর বাবা ভূপেন্দ্র বলেছেন, 'যশস্বী দারুণ খেলেছে। পরিণত ব্যাটিং করে ক্রিকেট দুনিয়ার মন কাড়ল। তবে ভারত বিশ্বকাপ জেতার জায়গায় পৌঁছে গিয়েছিল। ম্যাচ জিতে ট্রফিটা পেলে আরও খুশি হতাম। এরপর যশস্বীর আরও অনেক পথ চলা বাকি রয়েছে। সিনিয়র টিমে ওকে খেলতে দেখতে চাই।'

বিশ্বকাপ শেষে যশস্বী যা বলেছেন

বিশ্বকাপ শেষে যশস্বী যা বলেছেন

টুর্নামেন্টে সর্বাধিক ৪০০ রানের মালিক যশস্বী জয়সওয়াল বিশ্বকাপ শেষে বলেন, 'স্মরণীয় টুর্নামেন্ট, দক্ষিণ আফ্রিকার এই ধরনের উইকেটে কীভাবে ব্যাটিং করতে হবে শিখলাম।এটা আমাদের কাছে একটা প্রসেস। আগামী দিনে দেশের হয়ে আরও ক্রিকেট খেলতে চাই।

বিশ্বকাপ যশস্বীর পারফর্ম্যান্স

ব্যাটে ৪০০ রান হাঁকানোর পাশাপাশি টুর্নামেন্টে যশস্বী ৩টি উইকেট নিয়েছেন। বড় মঞ্চে বড় রানও করেন। সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ১০৩ রান হাঁকিয়ে অপরাজিত থাকার পাশাপাশি ফাইনালে ৮৮ রান হাঁকিয়েছেন যশস্বী। ফাইনালে একটি উইকেটও পান।

একনজরে টুর্নামেন্টে যশস্বীর রান

টুর্নামেন্টে টানা চার ম্যাচে হাফ সেঞ্চুরি প্লাস ইনিংস খেলেছেন যশস্বী। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে মোট ৫টি হাফ সেঞ্চুরি করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে টুর্নামেন্টের ৫৯ রান হাঁকিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেন যশস্বী।

এরপর জাপানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ২৯*, নিউজিল্যান্ডের বিরুদ্ধে এরপর ৫৭*, কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬২, সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ১০৫* ও ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ৮৮ রান হাঁকান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, February 10, 2020, 13:27 [IST]
Other articles published on Feb 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+