
নতুন নো বল নিয়ম
আম্পায়াররাও মানুষ। ভুল তাঁরাও করেন। কিন্তু সেই ভুল কোনও ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বিশেষ করে নো বল ডাকার ক্ষেত্রে আম্পায়ারদের ভুল হামেশই হয়ে থাকে। সেই ভুলের হার শূন্যে নামাতে বিশেষ উদ্যোগ নিয়েছে আইসিসি। জানিয়ে দিয়েছে, নো বল ডাকার সিদ্ধান্ত আর ফিল্ড আম্পায়ারদের হাতে থাকবে না। পরিবর্তে টিভি বা থার্ড আম্পায়াররাই এবার থেকে এই কল দেবেন বলে জানিয়েছে আইসিসি।

নিয়মের ইতিহাস
২০১৬ সালে পরীক্ষামূলক ভাবে নতুন নো বলের নিয়ম চালু করে আইসিসি। ২০১৯ সালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হওয়া ওয়ান ডে সিরিজে নতুন নিয়মের ট্রায়াল করা হয়। উল্লেখ্য চলতি বছরের শুরুতে হওয়া মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ফ্রন্ট ফুট নো বল ডাকার দায়িত্ব টিভি আম্পায়ারকেই দিয়েছিল আইসিসি।

কবে থেকে শুরু
আগামী বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড। একই সঙ্গে শুরু হচ্ছে বিশ্বকাপের সুপার লিগ। ওই সিরিজ থেকেই নো বলের নতুন নিয়ম চালু হচ্ছে বলে জানিয়েছে আইসিসি।

কীভাবে সম্ভব
আইসিসি সূত্রে খবর, বোলারের প্রতি ডেলিভারির পর তাঁর ফ্রন্টফুট কোন স্থানে পড়েছে, তার ছবি মুহূর্তে টিভি আম্পায়ারের কাছে পৌঁছে যাবে। ওভার স্টেপ কিংবা ওভার দ্য শোল্ডার বাউন্সার হলে ফিল্ড আম্পায়ারকে তা জানানো হবে বলে জানিয়েছে আইসিসি।


Click it and Unblock the Notifications
যে কিংবদন্তি ক্রিকেটাররা নিজেদের উত্থানের জন্য সৌরভের কাছে কৃতজ্ঞ

















