২০২৩ বিশ্বকাপের প্রস্তুতি শুরু আইসিসির, জুলাই মাসেই বিশ্বকাপ সুপার লিগে ঢাকে কাঠি

WORLD CUP 2019 IND VS PAK | சுத்தி சுத்தி அடித்த இந்தியா, பாகிஸ்தான் படுதோல்வி!

করোনা উদ্বেগে কাঁপছে বিশ্ব। ক্রমশই ভাইরাস হানায় বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর তালিকা চওড়া হচ্ছে। এই পরিস্থিতিতে ইংল্যান্ডে করোনা প্রকোপ কম হওয়ায় ক্রিকেট মাঠে বল গড়িয়েছে। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তৃতীয় টেস্ট চলছে। এবার কোভিড পরবর্তী ক্রিকেটে জোয়ার আনতে নতুন লিগ শুরু করল আইসিসি।

ওয়ার্ল্ড কাপ সুপার লিগ

ওয়ার্ল্ড কাপ সুপার লিগ

সোমবার এক বিবৃতির মাধ্যমে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের সূচনা করল। ৩০ জুলাই থেকে এই লিগ শুরু হতে চলেছে। ইংল্যান্ডের সাউদাম্পটনে প্রথম ম্যাচ রয়েছে।

কোন সিরিজ দিয়ে লিগ শুরু

কোন সিরিজ দিয়ে লিগ শুরু

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিদের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলার পর জুলাইয়ে শেষ থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে ইংল্যান্ড। এটাই করোনা পরবর্তী সময়ে প্রথম তিন ম্যাচের ওডিআই সিরিজ। অর্থাৎ এই সিরিজ দিয়েই করোনা পরবর্তী সময়ে সীমিত ওভারের ক্রিকেট শুরু হতে চলেছে। আর এই সিরিজ দিয়েই বিশ্বকাপ সুপার লিগও শুরু হচ্ছে।

বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াই শুরু

বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াই শুরু

প্রসঙ্গত বিশ্বকাপ সুপার লিগ মূলত পরবর্তী ২০২৩ বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জনের লড়াই। আইসিসির সদস্য ১২টি দলের পাশাপাশি নেদারল্যান্ড ওয়ার্ল্ড কাপ সুপার লিগে অংশ নিচ্ছে। অর্থাৎ মোট ১৩টি দল থেকে পারফর্ম্যান্সের বিচারে শীর্ষ ৭টি দল ২০২৩ পঞ্চাশ ওভারের বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারবে। বাকি দলগুলিকে পরবর্তী সময়ে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হবে।

কী ভাবে প্রথম সাত দল বাছাই হবে

কী ভাবে প্রথম সাত দল বাছাই হবে

বিশ্বকাপ সুপার লিগের লড়াইয়ে থাকা ১৩টি দলের প্রতিটি দল মোট ৮টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। যার মধ্যে চারটি হোম ও চারটি অ্যাওয়ে সিরিজ। এরপর পয়েন্ট তালিকায় প্রথম ৭ দল ২০২৩ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা পাবে। অর্থাৎ বলা চলে ৩০ জুলাই থেকে ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল আইসিসি।

স্ত্রী সুস্থ হওয়ার পর লক্ষ্মীরতন শুক্লার পরিবারে ফের করোনা হানা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, July 27, 2020, 13:17 [IST]
Other articles published on Jul 27, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+