
২০২১-এ ভারতেই বিশ্বকাপ
২০২১ সালে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের চলতি বছরের সংস্করণ করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে যাওয়ায়, সেটি আগামী বছর অনুষ্ঠিত করতে চেয়ে আইসিসি-র কাছে দরবার করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। স্বাভাবিক ভাবেই তাতে ভেটো দিয়েছিল বিসিসিআই। অবশেষে জয় হল সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের। আইসিসি জানিয়ে দিয়েছে, ২০২১ সালের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

২০২২-এ অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ
করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে যাওয়া চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ পর্যন্ত পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবারের বোর্ড মিটিংয়ের পর আইসিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ায় অক্টোবরে শুরু হবে টুর্নামেন্ট। ১৩ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। দুই বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে আইসিসি।

বিতর্কের নিষ্পত্তি
কোন দেশে কবে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তা নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছিল বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়া। বিতর্কের নিষ্পত্তি ঘটাতে স্বতঃসিদ্ধভাবে ময়দানে নেমেছিল আইসিসি। শুক্রবারের বোর্ড মিটিংয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডকে আমন্ত্রণ জানানো হয়েছিল। টেলি কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে অংশ নিয়েছিল দুই পক্ষই।

২০২৩-এর ৫০ ওভারের বিশ্বকাপও ভারতে
২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। অক্টোবরের শুরু থেকে নভেম্বরের শেষ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ২৬ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।


Click it and Unblock the Notifications


















