
বাতিল হওয়া সিরিজ নিয়ে নতুন ক্রীড়াসূচি
এই নিয়ে আগামী দিনের বৈঠকে, বাতিল হওয়া দ্বিপাক্ষিক টেস্ট সিরিজগুলি নিয়ে নতুন ক্রীড়াসূচি তৈরির সিদ্ধান্ত নেবে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার ক্রিকেট অপারেশন সংক্রান্ত প্রধান জেফ অ্যালার্ডাইস এমনটাই জানিয়েছেন।

লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
প্রসঙ্গত পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২০২১ সালে ইংল্যান্ডের লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা।কিন্তু ক্রিকেট মহলের বড় অংশের অনুমান, করোনা ধাক্কায় সেই ফাইনালও বাতিল হতে পারে।

একনজরে কোন কোন সিরিজ বাতিল হয়েছে
করোনা সংক্রমণের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত নিউজ়িল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ইংল্যান্ডের সিরিজ বাতিল হয়েছে।

আইসিসির মত
এই নিয়ে জেফ অ্যালার্ডাইস বলছেন, 'বাতিল হওয়া সফরগুলি করা নিয়ে আইসিসি নতুন করে ভাবছে। নতুন পরিকল্পনায় পুনরায় ক্রীড়াসূচি বানিয়ে ফেলতে হবে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগামী বছরে ধরে নিয়েই ভাবা হচ্ছে। শেষ পর্যন্ত নির্ধারিত সূচি মেনে ফাইনাল করা যাবে কিনা, সেটা বিশ্বের করোনা পরিস্থিতির উপর নির্ভর করবে।'


Click it and Unblock the Notifications



















