
ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডার
ক্রিকেট দুনিয়ায় কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে গ্রেট বলা হয়, সেখানেই সচিনের সময়ে খেলা জ্যাক ক্যালিসকে বলা হয় সবচেয়ে পরিণত ক্রিকেটার। ব্যাটিং থেকে বোলিংয়ে নিজের সময়ে বাইশ গজে সেরা অলরাউন্ডার ছিলেন ক্যালিস। এবার হল অফ ফেমে জায়গা পেলেন এই কিংবদন্তি।

হল অফ ফেমে ক্যালিসের পাশে জাহির আব্বাস
ক্যালিসের পাশাপাশি এশিয়ান ব্রাডম্যান নামে খ্যাত ও ১৯৭০-৮০ দশকে পাকিস্তানের সবচেয়ে স্ট্রাইলিশ ব্যাটসম্যান জাহির আব্বাস আইসিসির হল অফ ফেমের অন্তর্ভূক্ত হলেন।

মহিলা ক্রিকেট থেকে অন্তর্ভূক্ত লিসা স্টালেকার
মহিলা ক্রিকেট থেকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কিংবদন্তি লিসা স্টালেকারকে এই এলিট ক্লাবে অন্তর্ভূক্ত করা হয়েছে। রবিবার নিজেদের ডিজিটাল চ্যানেলে এক শো আয়োজন করে এই ঘোষণা দেয় আইসিসি।

ডিজিটাল শো
এই শোয়ের উপস্থাপনায় ছিলেন অ্যালান উইলকিন্স। অনুষ্ঠানের প্রধান অতিথি তালিকায় চাঁদের হাট। এদিন অতিথি ছিলেন ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। ছিলেন ম্যালানি জোন্স এবং শন পোলক। এছাড়া নতুনভাবে হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়া তারকাদের অভিনন্দন জানিয়েছেন ওয়াসিম আক্রাম, গ্রেম স্মিথ এবং অ্যালিসা হিলি।

আইসিসির হল অব ফেমে ক্রিকেটারদের মোট সংখ্যা
প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকার চতুর্থ ক্রিকেটার হিসেবে ক্যালিস এবং পাকিস্তানের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে অল অব ফেমে অন্তর্ভুক্ত হলেন আব্বাস। এখনও পযর্ন্ত নারী-পুরুষ মিলিয়ে ৯৩ জন ক্রিকেটার আইসিসির হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন।


Click it and Unblock the Notifications



















