পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে মুখোমুখি হতে চলেছে ভারত। তার আগে টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ ও চায়নাম্যান কুলদীপ যাদব মাঠ ছেড়ে কেন হোটেল করিডরে অনুশীলনে মত্ত, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা।
তাঁকেই ভারতীয় লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির যোগ্য উত্তরসূরি মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেই ঋষভ পন্থের অভিনব কিপিং অনুশীলন দেখে গলি ক্রিকেটের কথা মনে পড়তে বাধ্য। পোর্ট অফ স্পেনে দ্বিতীয় ওয়ান ম্যাচ শুরু হওয়ার আগে সেই অনুশীলনের ভিডিও ইনস্টাগ্রামে নিজেই পোস্ট করেছেন ঋষভ পন্থ।
View this post on InstagramWhere ? When ? What ? Who ? .... No sorry ... I only know the “WHY” :) 🇮🇳 #passion #cricketforlife
A post shared by Rishabh Pant (@rishabpant) on
ভিডিওতে দেখা যাচ্ছে, গ্লাভস হাতে কিপ করার কায়দায় বসে তরুণ পন্থ। চায়না ম্যান কুলদীপ যাদবের হাত থেকে বেরনো একের পর ঘূর্ণি দস্তানাবন্দি করছেন করতে কোনও কসুর করছেন না টিম ইন্ডিয়ার ভবিষ্যত। পোস্ট করা ওই ভিডিও-র নিচে পন্থ লিখেছেন, 'কখন? কোথায়? কী? কে?.... না ক্ষমা করবেন... আমি শুধু জানি কেন'। ঋষভ পন্থের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি দেরি হয়নি।