দেশের জন্য় ইতিবাচক ক্রিকেট খেলাই লক্ষ্য়, জানালেন ঋষভ পন্থ

ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গায় খুব একটা সফলতা পাচ্ছেন না। এর জন্য সমালোচনাও শুনতে হচ্ছে টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থকে। তাতে অবশ্য তিনি দমছেন না। বরং দেশের হয়ে ইতিবাচক ক্রিকেট খেলাই তাঁর লক্ষ্য বলে জানালেন এই বাঁ-হাতি।

পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ভারতের ব্যাটিং অর্ডারের চার নম্বরে নেমে মাত্র ২০ রান করে আউট হন পন্থ। বরং পাঁচ নম্বরে নামা শ্রেয়স আইয়ার ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে লম্বা পার্টনারশিপ গড়েন। এরপরেই দেশের ক্রিকেট মহলের একটা অংশ ঋষভের পরিবর্তে শ্রেয়সকে ব্যাটিং অর্ডারের চার নম্বরে নামানোর পক্ষে সওয়াল করেন।

সে সব যে তাঁর কানে পৌঁছয়নি, তা কিন্তু নয়। কিন্তু সেসব কথা মন থেকে ঝেড়ে ফেলতে চান টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষক। তাঁর কথায়, বড় রানের পিছনে দৌঁড়তে চান না তিনি। দলের প্রয়োজনে যখন যেরকম দরকার, তিনি সেরকম খেলতে চান বলে সাফ জানিয়েছেন ঋষভ পন্থ। বলেছেন, ইতিবাচক ক্রিকেট খেলে টিম ইন্ডিয়াকে প্রতি ম্যাচে জেতানোই তাঁর লক্ষ্য।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, August 14, 2019, 13:33 [IST]
Other articles published on Aug 14, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+