৮৭ বছরে প্রথম ভারতের হয়ে এমন নজির গড়লেন রোহিত ও মায়াঙ্ক

பிரபலங்களின் நடனங்களுடன் தொடங்கிய ஐபிஎல் 2018

কেএল রাহুলের পরিবর্তে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে রোহিত শর্মাকে ওপেন করতে পাঠিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে ভুল করেনি, তা প্রমাণ করেছেন হিটম্যান। সিরিজে তিনটি শতরান করে ফেলেছেন মুম্বইকর। টেস্টে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে তাঁর পার্টনারশিপও সুপারহিট বলা চলে। একই সঙ্গে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের ওপেনিং জুটি এমন নজির গড়লেন, যা ৮৭ বছরে অধরা ছিল।

পাঁচটি শতরান

পাঁচটি শতরান

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংস শতরান করেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল (দ্বিশতরান) ও রোহিত শর্মা। ম্য়াচের দ্বিতীয় ইনিংসেও শতরান করেন হিটম্যান। পুনে টেস্টের প্রথম ইনিংসে রোহিত ব্যর্থ হলেও ফের শতরান করেন মায়াঙ্ক আগরওয়াল। প্রোটিয়াদের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে জলদি আউট হয়ে যান ভারতীয় ওপেনার মায়াঙ্ক। তবে তিন অঙ্কের ঘরে পৌঁছন রোহিত। সব মিলিয়ে এই সিরিজে পাঁচটি শতরান এল ভারতীয় ওপেনারদের ব্যাট থেকে।

৮৭ বছরে অধরা

৮৭ বছরে অধরা

একই টেস্ট সিরিজে ভারতীয় ওপেনারদের ব্যাট থেকে পাঁচটি শতরান, ১৯৩২ সালের পর এমন নজির ছিল অধরা। সেই কাণ্ড ঘটিয়ে ইতিহাসের পাতায় নিজেদের নাম নথিভূক্ত করলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল।

গাভাস্করের চার

গাভাস্করের চার

এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের ব্যাটিং লেজেন্ড সুনীল গাভাস্কর। ১৯৭০-৭১ মরশুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে চারটি শতরান করেছিলেন সানি।

তালিকা আর কী

তালিকা আর কী

১৯৭৮-৭৯ মরশুমে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে চারটি শতরান করেন ভারতীয় ওপেনাররা। ২০০৯-১০ মরশুমে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজেও চারটি শতরান আসে ভারতীয় ওপেনারদের ব্যাট থেকে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, October 20, 2019, 12:53 [IST]
Other articles published on Oct 20, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+