ভারতের টি-টোয়েন্টি দলে রোহিত-শামির প্রত্যাবর্তন, বাদ স্যামসন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে সহ-অধিনায়ক রোহিত শর্মা ও ফাস্ট বোলার মহম্মদ শামির প্রত্যাবর্তন ঘটেছে। দেশের মাটিতে গত তিন সিরিজের মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পাওয়া সঞ্জু স্যামসনকে এই দল থেকে বাদ দেওয়া হয়েছে।

নিউজিল্যান্ড সফর

নিউজিল্যান্ড সফর

২৪ জানুয়ারি অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত। ২৬ জানুয়ারি দুই দলের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হবে একই মাঠে। হামিলটনের সেডন পার্কে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে ২৯ জানুয়ারি। ৩১ জানুয়ারি ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি খেলবেন বিরাট কোহলিরা। ২ ফেব্রুয়ারি মাউন্ট মাউনগানিউই-তে হবে সিরিজের পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

রোহিত-শামির প্রত্য়াবর্তন

রোহিত-শামির প্রত্য়াবর্তন

দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা ও ফাস্ট বোলার মহম্মদ শামিকে। তাঁদের নিউজিল্যান্ডগামী ভারতের টি-টোয়েন্টি দলে অন্তর্ভূক্ত করা হয়েছে। বিসিসিআই-র প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ জানিয়েছেন, রোহিত ও শামির প্রত্যাবর্তন তো প্রত্যাশিতই ছিল।

স্যামসন বাদ

স্যামসন বাদ

দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে ডাক পেয়েছিলেন কেরালার তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। সেই সিরিজ ও তারপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে-তেও টিম ইন্ডিয়ার প্রথম একাদশে খেলার সুযোগ হয়নি স্যামসনের। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপান তিনি। প্রথম বলে ছক্কা হাঁকিয়ে পরের বলেই আউট হয়ে সাজঘরে ফিরে যান স্যামসন। সম্ভবত সেই কারণেই দলে রোহিত শর্মার প্রত্যাবর্তনের জন্য সঞ্জুকেই বলি দেওয়া হয়েছে।

 টেস্ট ও ওয়ান ডে দল

টেস্ট ও ওয়ান ডে দল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা করা হলেও টেস্ট ও ওয়ান ডে স্কোয়াড পরে ঘোষণা করা হবে বলে বিসিসিআই সূত্রে খবর। হার্দিক পান্ডিয়ার ফিটনেসের বিষয়টি মাথায় রেখে এই শিথিলতা বলে মনে করা হচ্ছে।

ভারতের টি-টোয়েন্টি দল

ভারতের টি-টোয়েন্টি দল

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), কেএল রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, মনীশ পান্ডে, শিবম দুবে, জসপ্রীত বুমরা, শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, January 13, 2020, 8:44 [IST]
Other articles published on Jan 13, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+