
ওপেনে সচিন-হেডেন
মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম সফল ব্যাটসম্যান তথা অধিনায়ক রোহিত শর্মা নিজেকেই এই দল থেকে বাইরে রেখেছেন। পরিবর্তে ভারতীয় লেজেন্ড তথা মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে দলের ওপেনিং স্লটে রেখেছেন হিটম্যান। অন্যদিকে দ্বিতীয় ওপেনার হিসেবে অস্ট্রেলিয় লেজেন্ড ম্যাথু হেডেনকে রেখেছেন সুরেশ রায়না।

তিন ও চার
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডুপ্লেসিসকে এই দলের তিন নম্বরে ব্যাট করতে পাঠাতে চান রোহিত শর্মা ও সুরেশ রায়না। নিজেকে এই দলের বাইরে রেখে আম্বাতি রায়ডুকে চারে ব্যাট করতে পাঠাতে চান চায়না।

উইকেটরক্ষক ও অধিনায়ক
দলের উইকেটরক্ষক তথা অধিনায়ক বিনা দ্বিধায় মহেন্দ্র সিং ধোনিকেই বেছেছেন সুরেশ রায়না ও রোহিত শর্মা। ধোনিকে ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে রাখা হয়েছে।

ছয় ও সাত
এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ও ভারতের হার্দিক পান্ডিয়াকে দলের ব্যাটিং অর্ডারের ছয় ও সাত নম্বর স্থানে রেখেছেন রোহিত শর্মা ও সুরেশ রায়না।

জাদেজা ও ব্রাভো
ভারতীয় অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং ক্যারিবিয়ান অল রাউন্ডার ডোয়াইন ব্রাভোকেও এই দলে রাখা হয়েছে। আট এবং নয় নম্বর স্থান তাঁদের জন্য ধার্য হয়েছে।

বোলিং বিভাগ
ভারতীয় অফ স্পিনার হরভজন সিং এবং ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ-কে স্পেশালিস্ট হিসেবে এই দলে রাখা হয়েছে।


Click it and Unblock the Notifications

তাঁর ১২ বলে অর্ধশতরানের রেকর্ড কোন ভারতীয় ক্রিকেটার ভাঙতে পারেন, জানালেন যুবরাজ


















