
শীর্ষে এখন রোহিত
উল্লেখ্য রোহিত এখন, ওপেনার হিসেবে দ্রুততম ৭ হাজার রানের ক্লাবে শীর্ষে রয়েছেন। ওডিআইয়ে ১৩৭ ইনিংসে ওপেন করে রোহিত ৭ হাজারের গণ্ডি ছুঁলেন। এর আগে ওপেনার হিসেবে ১৪৭ ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা ৭ হাজার রানে পৌঁছেছিলেন।

একনজরে ওপেনার হিসেবে ওডিআইয়ে দ্রুততম ৭ হাজার রানের মালিক যারা
রোহিত শর্মা- ১৩৭ ইনিংসে ৭০০০ রান
হাসিম আমলা- ১৪৭ ইনিংসে ৭০০০ রান
সচিন তেন্ডুলকর- ১৬০ ইনিংসে সাত হাজার রান
তিলকরত্ন দিলশান- ১৬৫ ইনিংসে ৭ হাজার রান
সৌরভ গঙ্গোপাধ্যায় - ১৬৮ ইনিংসে ৭ হাজার রান করেন।
|
৯ হাজার রান হাতছাড়া করলেন
প্রসঙ্গত এদিন ৪৬ রান হাঁকালে রোহিত ওডিআই কেরিয়ারে ৯ হাজার রান ছুঁতে পারতেন। অজি বোলিং আক্রমণের বিরুদ্ধে ৪২ রান করে রোহিত আউট নয়।
যারপর ওডিআই ক্রিকেটে রোহিতের ঝুলিতে এখন ৮৯৯৬ রান। সিরিজের তৃতীয় ম্যাচে ৪ রান করলেই হিটম্যান ৯ হাজার রানের গণ্ডি ছুঁয়ে ফেলবেন।


Click it and Unblock the Notifications



















