
বেঙ্গালুরুতে ৯৮
রবিবার বেঙ্গালুরুতে কেরিয়ারের ৯৮তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন টিম ইন্ডিরার ওপেনার রোহিত শর্মা। মাত্র ৯ রান করে আউট হয়েও সেই ম্যাচে এমএস ধোনিকে ছুঁয়ে ফেললেন হিটম্যান।

ধোনির সমান রোহিত
এতদিন ভারতীয়দের মধ্যে সর্বাধিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড ছিল লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির ঝুলিতে। ৯৮টি ২০ ওভারের ম্যাচ খেলেন তিনি। বেঙ্গালুরতে ভারতের প্রাক্তন অধিনায়কের সেই রেকর্ডই ছুঁয়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা।

আশাপাশে কাঁরা
সেই তালিকায় এমএস ধোনি ও রোহিত শর্মার থেকে অনেকটাই দূরে আছেন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না। টিম ইন্ডিয়ার জার্সিতে ৭৮টি ২০ ওভারের ম্যাচ খেলেছেন তিনি। ভারত অধিনায়ক বিরাট কোহলি দেশের হয়ে খেলেছেন ৭২টি টি-টোয়েন্টি ম্যাচ।


Click it and Unblock the Notifications



















