ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: প্রথম ভারতীয় হিসেবে এই রেকর্ড গড়লেন রোহিত শর্মা

ரசிகருடன் சண்டைப்போட்ட இம்ரான் தாஹிர்-வீடியோ

ভাইজ্যাকে রেকর্ড ম্যান রোহিত। কেরিয়ারে প্রথমবার টেস্ট ক্রিকেটে ওপেন করতে নেমে এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান হাঁকালেন। সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে এটি রোহিতের চতুর্থ ও ওপেনার হিসেবে প্রথম শতরান। সীমিত ওভারে সফল ওপেনারের পর টেস্ট ওপেনার হিসেবে ইনিংস শুরু করলেন হিটম্যান। আর সেই যাত্রার প্রথম দিনেই রেকর্ডবুকে রোহিত।

কী সেই রেকর্ড

রোহিত প্রথম ভারতীয় ওপেনার যার ঝুলিতে তিন ফর্ম্যাটে সেঞ্চুরি রয়েছে। টি-টোয়েন্টি ও ওডিআই ক্রিকেটে আগেই ওপেনার হিসেবে রোহিতের ব্যাটে সেঞ্চুরি ছিল। এবার টেস্টে এদিন ওপেনার হিসেবে সেঞ্চুরি হাঁকালেন হিটম্যান।

একনজরে আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে তিন ফর্ম্যাটে সেঞ্চুরি রয়েছে কাঁদের

একনজরে আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে তিন ফর্ম্যাটে সেঞ্চুরি রয়েছে কাঁদের

১)ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল

২) নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম

৩) নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল

৪) শ্রীলঙ্কার তিলকরত্ন দিলশান

৫) অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন

৬) বাংলাদেশের তামিম ইকবাল

৭) ভারতের রোহিত শর্মা

একনজরে ভারতীয়দের মধ্যে প্রথমবার ওপেন করতে নেমে শতরান করেছেন যারা

১) শিখর ধাওয়ান(অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৭রান, ২০১৩সাল)

২) লোকেশ রাহুল(২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে ১১০ রান করেন)

৩) পৃথ্বী শ( ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩৪ রান করেন)

৪) রোহিত শর্মা( বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করে অপরাজিত রোহিত, ২০১৯ সাল)

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, October 2, 2019, 17:27 [IST]
Other articles published on Oct 2, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+