রাজকোটে ধোনিকে টপকে গেলেন রোহিত, ছুঁলেন বিরাটকে, বিস্তারিত জেনে নিন

রাজকোটে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৫ রানের ইনিংস খেলেছেন ভারতের অন্তর্বর্তীকালীন অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচেই লেজেন্ড মহেন্দ্র সিং ধোনিকে টপকে যাওয়ার পাশাপাশি সতীর্থ বিরাট কোহলিকে ছুঁয়েছেন হিটম্যান। বিস্তারিত জানতে পড়ুন।

ছক্কায় রেকর্ড

ছক্কায় রেকর্ড

রাজকোটে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ছটি ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা। একই সঙ্গে ভারতের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন। টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে মাত্র ১৭টি টি-টোয়েন্টি ইনিংসে ৩৭টি ছক্কা হাঁকিয়েছেন হিটম্যান।

ধোনিকে টপকালেন রোহিত

ধোনিকে টপকালেন রোহিত

ভারতীয় অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড এতদিন ছিল লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির ঝুলিতে। টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে ৬২টি টি-টোয়েন্টি ইনিংসে ৩৪টি ছক্কা হাঁকিয়েছেন এমএস। রাজকোটে সেই রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি (২৬টি টি-টোয়েন্টি ইনিংসে ২৬টি ছক্কা)।

বিশ্বে প্রথম

বিশ্বে প্রথম

২০১৯-এ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকানোর নজির গড়েছেন রোহিত শর্মা। চলতি বছর সব ধরনের ক্রিকেটে ৬৬টি ছক্কা হাঁকিয়েছেন হিটম্যান। ২০১৭ (৬৫টি ছক্কা) ও ২০১৮ (৭৪টি ছক্কা) সালেও এই রেকর্ড ছিল রোহিতেরই ঝুলিতে।

অধিনায়ক হিসেবে অর্ধ শতরান

অধিনায়ক হিসেবে অর্ধ শতরান

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক হিসেবে অর্ধ শতরান করার ক্ষেত্রে সতীর্থ বিরাট কোহলিকে ছুঁয়েছেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে দু-জনেই ২০ ওভারের ক্রিকেটে ছটি অর্ধ শতরান হাঁকিয়েছেন। আবার খেলোয়াড় হিসেবে ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ২২টি অর্ধ শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।

রোহিত-ধাওয়ান জুটি

রোহিত-ধাওয়ান জুটি

রাজকোটে বাংলাদেশের বিরুদ্ধে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের মধ্যে শতরানের পার্টনারশিপ হয়েছে। এ নিয়ে দুই ক্রিকেটারের জুটি টি-টোয়েন্টিতে চার বার তিন অঙ্কের ঘর পেরোলো। এর আগে ২০ ওভারের ক্রিকেটে তিনটি শতরান পার্টনারশিপ ছিল রোহিত শর্মা-বিরাট কোহলির।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, November 8, 2019, 11:24 [IST]
Other articles published on Nov 8, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+